সরাসরি সম্প্রচারে থাকা অবস্থায় ফিলিপাইনে এক রেডিও উপস্থাপককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার শিকার ওই ব্যক্তির নাম জুয়ান জুমালোন। তিনি ডিজে জনি ওয়াকার নামেও পরিচিত। এই হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মর্কোস জুনিয়র।
ফিলিপাইনের ন্যাশনাল ইউনিয়ন ফর জার্নালিস্টের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুনে মার্কোস জুনিয়র দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত চার সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
ওই সাংবাদিক ইউনিয়ন দাবি করেছে, সর্বশেষ সাংবাদিক হত্যার ঘটনাটি সবচেয়ে বেশি নিন্দনীয়। কারণ ডিজে জনিকে তাঁর বাসায় ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই বাসাটি একটি রেডিও স্টেশন হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৫টার দিকে ফেসবুকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে ছিলেন জনি। এ সময় সন্দেহভাজন হত্যাকারী তাঁর রেকর্ডিং বুথে প্রবেশ করে এবং গুলি করে।
পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হত্যার আগে সন্দেহভাজন ব্যক্তি জনি রেডিও বুথে প্রবেশ করার অনুমতি চায় এই বলে যে—তিনি একটি জরুরি বিষয় ঘোষণা করতে চান।
পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে শনাক্ত করার জন্য তারা ইতিমধ্যেই জনির বাড়ির আশপাশে থাকা বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। গুলিবিদ্ধ হওয়ার পর জনিকে তাঁর স্ত্রী দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জনির মৃত্যু হয়েছে।
এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া দেখিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মর্কোস জুনিয়র। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে এক টুইট বার্তায় তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীকে যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা বলেছে, সারা বিশ্বে সাংবাদিকদের জন্য ফিলিপাইন একটি ভয়ংকর দেশ।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
৯ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
৯ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
১০ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।
১১ ঘণ্টা আগে