ঢাকা: করোনাবিধি ভেঙে এবার জরিমানার মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনা মহামারির মধ্যে বিধি ভেঙে জনসভা আয়োজন ও তাতে অংশ নেওয়ায় ব্রাজিলের মারানহাও প্রদেশ প্রশাসন প্রেসিডেন্টকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।
মারানহাও প্রদেশের গভর্নর ফ্লাভিও দিনো এক টুইট বার্তায় বলেন, আইনের চোখে সবাই সমান। এই প্রদেশে ১০০ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ এবং সবার মাস্ক পরা বাধ্যতামূলক।
মারানহাও প্রদেশ প্রশাসনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে জরিমানা করা হবে। বিষয়টি নিয়ে এরই মধ্যে প্রেসিডেন্টের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। জবাব দিতে ১৫ দিন সময় নিয়েছে বলসোনারোর অফিস। এরপর জরিমানার অঙ্ক নির্ধারণ করা হবে।
করোনা শনাক্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আর করোনায় মৃত্যুর দিক দিয়ে অবস্থান দ্বিতীয়তে। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিলের নাম। করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে দেশটির অর্থনৈতিক ও স্বাস্থ্যসেবার অবস্থাও নড়বড়ে। তবে এমন সংকটাপন্ন পরিস্থিতিতেও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিতর্কিত কর্মকাণ্ড থেমে নেই। মহামারির শুরু থেকেই বিভিন্ন সিদ্ধান্ত ও মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন তিনি।
ব্রাজিলের মারানহাও প্রদেশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিতে ওই প্রদেশে যান প্রেসিডেন্ট বলসোনারো। করোনা মহামারির মধ্যেই আয়োজিত সেই অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন বহু মানুষ। কেউই মেনে চলেননি করোনার বিধিনিষেধ। কারও মুখেই ছিল না মাস্ক। প্রেসিডেন্ট বলসোনারো নিজেও মাস্ক পরেননি।
ওয়ার্ল্ডোমিটারস সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় ১ হাজার ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে দেশটিতে কোভিড রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জন।

ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে কাজ করতে চাইলে তাদের অন্তত ৭০ হাজার ডলার প্রশিক্ষণ ফি দিতে হবে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গতকাল বুধবার অনলাইনে প্রকাশিত এক সরকারি নোটিশে এমন প্রস্তাব দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিদেশি ভিসাধারীদের ওপর ব্
২ ঘণ্টা আগে
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
৬ ঘণ্টা আগে