
ভারতের সরকারি বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল বা মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকে। নালন্দা জেলার নুরসরাই থানা এলাকার পারাসি গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিনকার মতো গতকাল মঙ্গলবারেও মিড-ডে মিলের জন্যও অপেক্ষায় ছিল। কিন্তু মিলের খাবার খাওয়ার পরই বদলে যায় পরিস্থিতি।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে কয়েকজনের মাথা ঘোরানোর অনুভূতি ও বমি শুরু হয়। পরে প্রায় ৩৬ জন ছাত্রীকে হাসপাতালে নিতে হয়।
অভিযোগ উঠেছে, রান্নার সময় লবণের পরিবর্তে ভুল করে ডিটারজেন্ট পাউডার মিড-ডে মিলে মিশিয়ে ফেলেছিলেন এক রাঁধুনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, রান্নাঘরে লবণ ও ডিটারজেন্ট পাউডারের পাত্র একই জায়গায় রাখা ছিল। রাঁধুনি ভুল করে ডিটারজেন্ট পাউডারকে লবণ ভেবে খাবারে মিশিয়ে ফেলেন।
খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী মাথা ঘোরার অভিযোগ করে এবং বমি করতে শুরু করে। প্রথমে বিদ্যালয়েই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাদের সদর হাসপাতালে নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার সিং বলেন, নির্ধারিত মেনু অনুযায়ী একটি বেসরকারি সংস্থা সয়াবিন-ভাতের মিড-ডে মিল সরবরাহ করেছিল। কয়েকজন শিক্ষার্থী খাবার খাওয়ার পর অন্যরা অভিযোগ করে, খাবারে লবণ কম রয়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের বিহার শরিফ সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সিভিল সার্জন চিকিৎসক জয় প্রকাশ সিং হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, সব শিশু এখন আশঙ্কামুক্ত।
বিহারের পল্লি উন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। তিনি তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
শ্রবণ কুমার বলেন, মিড-ডে মিল প্রস্তুত ও পরিবেশনের সময় কীভাবে এ অভিযোগ ওঠা ত্রুটি ঘটল, তা জানতে বিস্তারিত তদন্ত করা হবে।

মঙ্গলবার দিবাগত রাত। তখনও ২টা বাজেনি। ঘুমিয়ে ছিলেন বাংলাদেশ থেকে যাওয়া গাজীপুরের বাসিন্দা মোহাম্মদ আশরাফুল জামাল। পাশের বিছানায় ছিলেন তাঁর ভাই। হঠাৎ চিৎকার-চেঁচামেচিতে তাঁদের ঘুম ভেঙে যায়। জানালা খুলে নিচে তাকিয়ে দেখেন, লোকজন চিৎকার করে বলছেন, ‘আগুন লেগেছে।’ বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ভাইকে...
৮ মিনিট আগে
ইরানের সেনারা সংযুক্ত আরব আমিরাতের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করেছে দেশটি। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। এই অভিযোগের পর ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আজ বুধবার ভোরে দেওয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র...
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এখন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে। গত কয়েক মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্র দুই দেশই দাবি করে আসছে যে, এই গুরুত্বপূর্ণ জলপথে তারাই এগিয়ে আছে। ফলে পরস্পরবিরোধী বক্তব্যের কারণে প্রকৃত পরিস্থিতি নিয়ে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে তুরস্কের কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত রবার্তো কার্লোসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে