
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১ হাজার ৬৪৪ জনে পৌঁছেছে। প্রতিবেশী থাইল্যান্ডে নিহত হয়েছে অন্তত ১০ জন। এদিকে আজ শনিবার থেকে বিভিন্ন বিদেশি উদ্ধারকারী দলগুলোকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সহায়তাও দেওয়া শুরু হয়ে গেছে গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জান্তাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং শনিবার ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্দালয় শহর পরিদর্শন করেছেন। এ সময় তিনি উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দেন।
ভূমিকম্পে নেপিডো ও মান্দালয় আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ক্ষতি হওয়ায় সেগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নেপিডোর বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার ধসে পড়েছে, ফলে সেটি এখন ব্যবহারের অনুপযোগী।
গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে সহায়তার আশ্বাস দিয়েছে প্রতিবেশী বিভিন্ন দেশ। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জান্তাপ্রধানের সঙ্গে ফোনালাপে ১৩ দশমিক ৭৭ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া ভারত, রাশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকেও ত্রাণসামগ্রী ও উদ্ধারকর্মীরা মিয়ানমারে পৌঁছেছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) পূর্বাভাস মডেলিং অনুমান করেছে, মিয়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে এবং ক্ষতির পরিমাণ দেশটির বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের (জিডিপি) চেয়ে বেশি হতে পারে। জান্তা সরকারের বরাত দিয়ে বলা হয়েছে, ভূমিকম্পে মিয়ানমারের রাস্তা, সেতু ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।’ চীনের একটি উদ্ধারকারী দল মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে পৌঁছেছে, যা ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর মান্দালয়।
তবে মান্দালয়ে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামের অভাবে অনেককে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘অনেক মানুষ আটকে আছে, কিন্তু সাহায্য আসছে না। আমাদের যথেষ্ট জনবল, যন্ত্রপাতি বা যানবাহন নেই।’
এই ভূমিকম্পের প্রভাবে ব্যাংককে একটি ৩৩ তলা ভবন ধসে পড়ে। সেখানে এখনো ৪৭ জন আটকা রয়েছেন বলে জানা গেছে। থাই উপপ্রধানমন্ত্রী আনুতিন চারনভিরাকুল জানান, ২৪ ঘণ্টা উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হবে এবং সম্ভাব্য সব উপায় ব্যবহার করা হবে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে