আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি হলে ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এমনটি জানিয়েছেন।
ইতিমধ্যে বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করে বলেছেন যে ব্রাজিলের সাবেক সেনাসদস্য ডানপন্থী বলসোনারো নিজের হার সহজে মেনে নেবেন না। জরিপ অনুযায়ী, আগামী বছর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারোর প্রধান প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
সামাজিক যোগাযোগমাধ্যমে বলসোনারো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে যে–ই জিতুক, ক্ষমতা হস্তান্তর করব। কিন্তু জালিয়াতি হলে নয়।
২০১৮ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন বলসোনারো। এরপর বিভিন্ন স্থানীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো বলসোনারোও নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারেন।
গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন ট্রাম্পকে সমর্থনও জানিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো।
সম্প্রতি ব্রাজিলে কম্পিউটার ভোটিং সিস্টেম নিয়ে আপত্তি তুলেছেন বলসোনারো। ব্রাজিলের প্রেসিডেন্টের দাবি, প্রিন্ট ব্যালটের মাধ্যমে জালিয়াতি ঠেকানো সম্ভব।

ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে কাজ করতে চাইলে তাদের অন্তত ৭০ হাজার ডলার প্রশিক্ষণ ফি দিতে হবে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গতকাল বুধবার অনলাইনে প্রকাশিত এক সরকারি নোটিশে এমন প্রস্তাব দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিদেশি ভিসাধারীদের ওপর ব্
২ ঘণ্টা আগে
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
৬ ঘণ্টা আগে