
ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার এই প্রাণহানির ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
কিয়েভের দক্ষিণাঞ্চলীয় হোলোসিভস্কি জেলায় এই ঘটনা ঘটে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেঙ্কো জানান, ওই ব্যক্তি স্থানীয় বাসিন্দা। তিনি প্রথমে রাস্তায় পথচারীদের লক্ষ্য করে গুলি চালান এবং পরে পাশের একটি সুপারমার্কেটে কয়েকজনকে জিম্মি করেন। তিনি আরও জানান, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সুপারমার্কেটের ভেতরেই হামলাকারী নিহত হন। তাঁর হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
হতাহতের সঠিক সংখ্যা নিয়ে এখনো অস্পষ্টতা থাকলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ১২ বছর বয়সী এক কিশোরসহ ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি জানান, রাস্তায় ৪ জন নিহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ৩০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামলাকারী একজন জিম্মিকেও হত্যা করেন।
ক্লিমেঙ্কো জানান, সুপারমার্কেটের ভেতরে থাকার সময় পুলিশের আলোচকেরা প্রায় ৪০ মিনিট ধরে হামলাকারীর সঙ্গে কথা বলেন। তিনি ওই ব্যক্তির আচরণকে ‘উন্মত্ত’ বলে বর্ণনা করেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেন, ‘সেখানে একজন আহত ব্যক্তি আছেন বুঝতে পেরে আমরা তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু হামলাকারী কোনো দাবি জানায়নি।’
তিনি আরও বলেন, ‘রক্তপাত বন্ধ করতে আমরা টর্নিকেট বা প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ভেতরে পাঠানোর প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সে কোনো সাড়া দেয়নি। বিশেষ করে সে একজন জিম্মিকে হত্যা করার পর তাকে নির্মূল করার নির্দেশ দেওয়া হয়।’
কর্মকর্তারা জানিয়েছেন, এরপর চারজন জিম্মিকে মুক্ত করা সম্ভব হয়। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রুসলান ক্রাভচেঙ্কো হামলাকারীকে রাশিয়ার রাজধানী মস্কোর ৫৮ বছর বয়সী এক ব্যক্তি হিসেবে শনাক্ত করেছেন। তিনি জানান, এই প্রাণঘাতী হামলায় একটি স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীর ব্যবহৃত অস্ত্রটি সরকারিভাবে নিবন্ধিত ছিল। এই অস্ত্রের পারমিট ইস্যু করার পরিস্থিতি এবং পুরো ঘটনার তদন্ত চলছে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ওই ব্যক্তি দীর্ঘ সময় ধরে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে বসবাস করছিলেন। অঞ্চলটি বর্তমানে মূলত রুশ দখলে রয়েছে এবং মস্কোর পূর্ণমাত্রার আগ্রাসনের আগেও সেখানে বিচ্ছিন্নতাবাদী সংঘাত চলছিল। তিনি আরও জানান, ওই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে হামলা শুরু করার আগে নিজের ফ্ল্যাটে আগুন ধরিয়ে দিয়েছিলেন।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে কিয়েভ প্রায়ই আকাশপথে হামলার শিকার হলেও এই ধরনের গুলির ঘটনা শহরটিতে বিরল।

উত্তরপ্রদেশের কানপুরে এক বীভৎস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। পারিবারিক কলহ ও সন্দেহের জেরে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ১১ বছর বয়সী দুই যমজ কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছেন। আজ রোববার স্থানীয় সময় ভোরে কানপুরের একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন দফার আলোচনা শুক্রবারের আগেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র। এই বিষয়টি এমন এক সময়ে প্রকাশ্যে এল যখন, ইরান বলছে—যুক্তরাষ্ট্রের আলোচনার জন্য এখনো কোনো দিন তারিখ নির্ধারিত হয়নি। তবে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বেশ অগ্রগতি
৪৪ মিনিট আগে
ইতালির বেরগামো প্রদেশের কভো শহরে বৈশাখী উৎসবের জমায়েত চলাকালীন এক বন্দুক হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার মাঝরাতের ঠিক কয়েক মিনিট আগে স্থানীয় একটি গুদামঘরে অবস্থিত ‘গুরুদুয়ারা মাতা সাহেব কৌর জি’-র সামনের চত্বরে এই গুলির ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে প্রকাশ্য এক গণবাইবেল পাঠে অংশ নেবেন। এই বিষয়টি এমন এক সময়ে সামনে এল যখন তাঁর প্রশাসন সরকারি কার্যক্রমে ধর্ম, বিশেষ করে খ্রিষ্টধর্মকে আরও বেশি করে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নানা ইস্যুতে...
১ ঘণ্টা আগে