
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালিতে যে স্থিতাবস্থা বা স্ট্যাটাস ক্যু তৈরি হয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয়। তিনি আরও বলেছেন, ইরান তার সামান্য শক্তি ব্যবহার করেই এই পূর্বাবস্থা বদলে নতুন অবস্থা তৈরি করেছে। ইরান প্রয়োজনে আরও বলপ্রয়োগ করতে পারে, এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন—‘আমরা এখনো শুরুই করিনি।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মোহাম্মদ বাঘের গালিবাফ আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘হরমুজ প্রণালির নতুন সমীকরণ এখন গড়ে উঠছে।’ তিনি সতর্ক করে দেন, বর্তমান ‘স্থিতাবস্থা’ যুক্তরাষ্ট্রের জন্য বজায় রাখা ‘অসহনীয়’ হয়ে উঠেছে।
ইরানের প্রধান আলোচক গালিবাফ যোগ করেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অবরোধ আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জাহাজ চলাচল ও জ্বালানি পরিবহনের নিরাপত্তাকে বিপন্ন করেছে; অবশ্যই তাদের অশুভ শক্তি ক্ষীণ হয়ে আসবে। আমরা খুব ভালো করেই জানি, বর্তমান স্থিতাবস্থার ধারাবাহিকতা আমেরিকার জন্য অসহনীয়; অথচ আমরা এখনো শুরুই করিনি।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরপরই ইরান হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলের ওপর অবরোধ আরোপ করে। জবাবে ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দর ব্যবহারকারী জাহাজগুলোর ওপর পাল্টা অবরোধ দেন।
গতকাল শুরু হওয়া ট্রাম্পের তথাকথিত ‘প্রজেক্ট ফ্রিডমের’ লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে কৌশলগত এই জলপথে আটকে পড়া কার্গো জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। তবে এতে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেছে। কারণ, ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড সতর্ক করেছে, প্রণালির দিকে এগিয়ে আসা যেকোনো মার্কিন নৌযানকে তারা আঘাত করবে। গতকাল সোমবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দ্বৈত সামুদ্রিক অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে হামলা শুরু করে, যা অঞ্চলটিকে আবার পূর্ণাঙ্গ যুদ্ধের কিনারায় নিয়ে গেছে।

বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পরও যুদ্ধবিরতি শেষ হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, ‘আমরা আগেই বলেছিলাম, আমরা নিজেদের রক্ষা করব এবং জোরালোভাবে রক্ষা করব এবং সেটাই আমরা করছি।’
২ ঘণ্টা আগে
সমুদ্রে ভাসমান একটি প্রমোদতরীতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব ঘিরে মানুষের মধ্যে সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, জাহাজে আক্রান্তদের মধ্যে ঘনিষ্ঠ সংস্পর্শের কারণে সীমিত পরিসরে মানুষ থেকে মানুষে সংক্রমণ হয়ে থাকতে পারে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত
২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের আবহে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশপাশের কড়া নিরাপত্তাব্যবস্থায় শিথিলতা আনা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) সকালে দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলির মুখ থেকে দীর্ঘদিনের ‘সিজার ব্যারিকেড’ সরিয়ে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তৃণমূল কংগ্রেস জিতেছে ৮০টি কেন্দ্রে। ভোটের এই ফলাফলের পর আজ মঙ্গলবার বিকেলে কালীঘাট থেকে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৪ ঘণ্টা আগে