
সাইবার হামলার আশঙ্কা যে আর শুধু কম্পিউটার বা অনলাইন সেবার মধ্যে সীমাবদ্ধ নেই, তারই নতুন উদাহরণ দেখা গেল যুক্তরাজ্যে। ইরান সংশ্লিষ্ট হ্যাকারদের হামলার পর যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চার দিন বন্ধ রাখতে হয়েছিল। তবে ব্রিটিশ সরকার বলছে, এতে জাতীয় বিদ্যুৎ বা জ্বালানি ব্যবস্থায় কোনো ঝুঁকি তৈরি হয়নি। নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই দেশটির বিদ্যুৎ কোম্পানিগুলোকে সাইবার হামলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে সরকার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গত জুলাই মাসে ওই সাইবার হামলা চালানো হয় বলে জানিয়েছে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। তবে টেলিগ্রাফে সেই নিউজের লিংক থাকলেও তাতে গিয়ে কোনো কনটেন্ট বা আধেয় পাওয়া যায়নি। হামলাকারীরা ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তার কারণে হামলার শিকার বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান বা পরিচয় প্রকাশ করেনি ব্রিটিশ সরকার। দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে সাইবার হামলা মোকাবিলার দায়িত্বে থাকা ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারও (এনসিএসসি) এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। তবে সরকার স্পষ্ট করেছে, এটি কোনো বড় বিদ্যুৎকেন্দ্র বা গুরুত্বপূর্ণ জরুরি পরিষেবার ওপর হামলা ছিল না।
বিবিসি বলেছে, টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে বিদ্যুৎকেন্দ্রটি চার দিন বন্ধ ছিল। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো (ডিইএসএনজেড) জানিয়েছে, ঘটনাটি একটি ছোট আকারের বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রকে প্রভাবিত করেছিল। তবে কোনো সময়ই এর কারণে দেশটির বৃহত্তর জ্বালানি বা বিদ্যুৎ ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি হয়নি।
যুক্তরাজ্যের বিদ্যুৎ নেটওয়ার্কে বেশ কয়েকটি ছোট গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র রয়েছে। বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেলে বা অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হলে এসব কেন্দ্র স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ করে। ঘটনার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে ডিইএসএনজেড। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে।
এ লক্ষ্যে ব্রিটিশ সরকার সাইবার নিরাপত্তা-সংক্রান্ত নিয়মকানুন হালনাগাদ করছে। পাশাপাশি চলতি বছরের শেষ দিকে একটি নতুন জ্বালানি স্থিতিস্থাপকতা কৌশল প্রণয়নের কাজও চলছে।
ইরানকে দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম সক্ষম সাইবার শক্তি হিসেবে বিবেচনা করা হয়। চলতি বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর ইরান সরকার সরাসরি কিংবা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের মাধ্যমে সাইবার হামলা চালাতে পারে বলে পশ্চিমা সাইবার নিরাপত্তা মহলে আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই আশঙ্কার বিপরীতে এখন পর্যন্ত এ ধরনের হামলার তৎপরতা তুলনামূলকভাবে কম দেখা গেছে। যুক্তরাজ্যের এই বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনা অবশ্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

পশ্চিমবঙ্গ থেকে বেঙ্গালুরুতে কাজের খোঁজে আসা ভারতীয়দের অনেকেই এখন নিজেদেরই নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে পুলিশের হয়রানির শিকার হওয়ার অভিযোগ করছেন। তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে বারবার আটক, মারধর ও জিজ্ঞাসাবাদের অভিযোগে আতঙ্কে কেউ পরিবার নিয়ে শহর ছাড়ছেন...
২ ঘণ্টা আগে
গত সপ্তাহে সিরিয়ার এক বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। এই হামলা আসন্ন ইসরায়েলি নির্বাচনের আগে তুরস্ককে সংঘাতে জড়ানোর রাজনৈতিক চেষ্টা বা ফাঁদ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিক।
৫ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার নতুন প্রধান মোহসেন রেজাই প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেছেন, তারা যদি তেহরানের অর্থনীতিকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগে যোগ দেয়, তাহলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।
৫ ঘণ্টা আগে
মার্ভেলের সুপার হিরো সিনেমায় অভিনয় করা ২০ জনের বেশি অভিনেতা আলোচিত ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘৌতির মুক্তির দাবিতে একটি আন্তর্জাতিক প্রচারে যোগ দিয়েছেন। গত শুক্রবার ‘ফ্রিমারওয়াননাও’ নামের একটি গোষ্ঠী তাদের ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে