
সিরিয়ার রাজধানী দামেস্কের পতন হয়েছে। পতন হয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের। আল-আসাদ একটি উড়োজাহাজে করে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্য দিয়ে, সিরিয়ায় আল-আসাদ পরিবারের প্রায় ৫৪ বছরের শাসনের অবসান হয়েছে।
সিরিয়ানরা বলেছেন, আল-আসাদের পতনের মধ্য দিয়ে ২০১১ সালে আরব বসন্তের সময় মানুষ যে স্বপ্ন দেখেছিল তা পুনরুজ্জীবিত হয়েছে। রাজধানী দামেস্কের পতনের পর মানুষ রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকে বাশার আল-আসাদের ছবি ছিঁড়ে ফেলছেন, তাঁর বাবা হাফিজ আল-আসাদের মূর্তি ভেঙে ফেলেছেন। মানুষ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের বাসিন্দারা এখনো গত কয়েক ঘণ্টায় দেশে ঘটে যাওয়া ঘটনাগুলো বুঝে ওঠার চেষ্টা করছেন। স্থানীয় একজন বিবিসিকে বলেন, ‘প্রথমবারের মতো, প্রকৃত স্বাধীনতার অনুভূতি এসেছে আমাদের জীবনে।’ তিনি বলেন, ‘এটি এমন এক অনুভূতি যা আমরা আগে কখনো পাইনি এবং এটি আমাদের অবাক করছে।’
দামেস্কের ওই বাসিন্দা আরও বলেন, ‘রাস্তাগুলোতে চলছে মানুষের উদ্যাপন, তিল ধারণের ঠাঁই নেই। কেন্দ্রীয় উমাইয়া স্কয়ারে মানুষ খুবই শান্তিপূর্ণভাবে উদ্যাপন করছে। তারা আতশবাজি ফুটাচ্ছে। হ্যাঁ, আমরা কিছু বন্দুকের গুলির শব্দও শুনছি, কিন্তু বেশির ভাগই আতশবাজি।’
আজ থেকে ১৩ বছর আগে, ২০১১ সালে সিরিয়ায় যে স্বপ্ন নিয়ে আরব বসন্ত শুরু হয়েছিল সেই ঘটনার স্মৃতিচারণে ফিরে যান দামেস্কের ওই বাসিন্দা। তিনি বলেন, ‘আজ আমরা যেটা অনুভব করছি, তা সত্যিই ২০১১ সালে বিপ্লব শুরু হওয়ার সময়কার অনুভূতির মতো। এটি সেই স্বপ্নেরই একটি ধারাবাহিকতা, যা ওই বছর শুরু হয়েছিল।’
২০১১ সালের মার্চে আসাদ বিরোধী ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে সিরিয়াতে অস্থিতিশীলতার শুরু। এরপর সেখানে যুক্ত হয়েছে সশস্ত্র একাধিক বিদ্রোহী গোষ্ঠী। পরবর্তীতে সেসব বিদ্রোহ কঠোর হস্তে দমন করে রাজধানীর নিয়ন্ত্রণ ধরে রাখেন আসাদ।
কেবল তাই নয়, ১৩ বছর আগে আরব বসন্তের সময় সিরিয়ার গৃহযুদ্ধ এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি সিরিয়ান নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এই সংঘর্ষে দেশীয় বিরোধী গোষ্ঠী, চরমপন্থী গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরান ও রাশিয়াসহ আন্তর্জাতিক শক্তি জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত অবশ্য বাশার আল-আসাদের মিত্ররা তাঁকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
সিরিয়া এখনো একটি বিভক্ত দেশ, বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধের গভীর ক্ষত এখনো দগদগে। গত চার বছর ধরে যে অচলাবস্থা এবং স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, তা মাত্র দেড় সপ্তাহ আগে পুরোপুরি ভেঙে পড়েছে। বিদ্রোহীরা হঠাৎ করেই কঠোর আঘাত করেছে, ফলে আসাদ বাহিনী প্রতিঘাত বা প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। আসাদ আরব নেতাদের মধ্যে একঘরে থাকার অবস্থান থেকে বেরিয়ে এসেছিলেন। তবে যুদ্ধ-পরবর্তী সময়ে সিরিয়ার জনগণের জন্য একটি কার্যকর ভবিষ্যৎ গড়ে তোলার কোনো অগ্রগতি হয়নি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়া দিল্লি সফর করবেন কি না—এই বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
১২ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো আপত্তি জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং পশ্চিমা কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাদ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২২ মিনিট আগে
দুই প্রতিবেশীর বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে। কানাডা মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পরই দেশটির মদ, দুগ্ধজাত পণ্য ও মোটরসাইকেলসহ একঝাঁক পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র।
২৭ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে