
ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পির পর্যটন এলাকার কাছে দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষ পর্যটককে হত্যার দায়ে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার কোপ্পাল জেলার গঙ্গাবতী জেলা ও দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মল্লেশ ওরফে হান্দিমাল্লা, সাই ও শরণাপ্পা।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৬ মার্চ রাতে হাম্পির অদূরে সানাপুরায় তুঙ্গভদ্রা খালের পাশে এই নৃশংস ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত তিন ব্যক্তি এক ইসরায়েলি পর্যটক, একজন হোটেল পরিচালক (নারী) ও তাঁদের তিন পুরুষ পর্যটক বন্ধুর কাছে টাকা দাবি করেন।
টাকা দিতে অস্বীকার করলে আসামিরা ওই তিন পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে তুঙ্গভদ্রা খালে ফেলে দেন। এরপর তাঁরা ওই দুই নারীকে যৌন নির্যাতন ও দলবদ্ধ ধর্ষণ করেন। খালে ফেলে দেওয়া পুরুষদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ওডিশা থেকে আসা এক পর্যটক পানিতে ডুবে মারা যান।
মামলার শুনানিতে আদালত এই অপরাধকে ‘বিরল থেকে বিরলতম’ হিসেবে অভিহিত করেছেন। বিচারক তাঁর রায়ে উল্লেখ করেন, পর্যটকদের ওপর এ ধরনের জঘন্য আক্রমণ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে এবং এটি সর্বোচ্চ শাস্তির যোগ্য।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চের ওই ঘটনার পর ভারতজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছিল। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে আজ তাঁদের দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেওয়া হয়।

ভিনগ্রহের প্রাণী নিয়ে দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ওবামার ছোট্ট মন্তব্য ঘিরে ওই বিভ্রান্তির সৃষ্টি হয়।
১৫ মিনিট আগে
ভ্যালেন্টাইনস ডের দিনই (১৪ ফেব্রুয়ারি) ইতালির বিখ্যাত প্রাকৃতিক শিলাস্তম্ভ ‘লাভার্স আর্চ’ বা প্রেমের সেতুটি ধসে পড়েছে সাগরে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝোড়ো হাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৪১ মিনিট আগে
ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে (সাবেক ডিউক অব ইয়র্ক) ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সরকারি অর্থায়নে চীন সফরের সময় এক মডেলের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়া এবং সেই সফরের ছবি কুখ্যাত অর্থলগ্নিকারী ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কাছে পাঠানোর অভিযোগ সামনে এসেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ভ্যালেন্টাইনস ডে-তে এক ইউক্রেনীয় শরণার্থী তরুণী ও তাঁর সেনাসদস্য প্রেমিককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত সাবেক প্রেমিক সাত ঘণ্টা গাড়ি চালিয়ে এসে বাড়িতে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটায়।
৫ ঘণ্টা আগে