
ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন সাবমেরিন টর্পেডো হামলা চালিয়ে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল।
হেগসেথ জানান, মার্কিন সাবমেরিনটি ইরানের প্রাইজ শিপ সোলাইমানিকে লক্ষ্য করে টর্পেডো ছোড়ে। জাহাজটির নামকরণ করা হয়েছিল সাবেক ইরানি জেনারেল কাসেম সোলাইমানির নামে, যিনি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন হামলায় নিহত হয়েছিলেন।
এ প্রসঙ্গে কিছুটা বিদ্রূপ করে হেগসেথ বলেন, ‘আমার ধারণা মার্কিন প্রেসিডেন্ট তাঁকে (সোলাইমানি) দুইবার ঘায়েল করলেন।’
শ্রীলঙ্কা গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার ভোরের দিকে জাহাজটি প্রথম বিপৎসংকেত পাঠিয়েছিল। সে সময় এটি শ্রীলঙ্কার গালে উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। জাহাজটিতে আনুমানিক ১৮০ জন নৌসদস্য ছিলেন, যাঁদের সবাই বর্তমানে নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি তাদের আঞ্চলিক জলসীমার বাইরে ঘটেছে।
পিট হেগসেথ আরও বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণ কেবল শুরু। শিগগিরই আরও শক্তিশালী হামলার ঢেউ ধেয়ে আসছে।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে চীন ও রাশিয়াকে কোনো প্রভাবশালী পক্ষ বা ‘ফ্যাক্টর’ হিসেবে গণ্য করছে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ বুধবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেছেন, এই সংঘাতে বেইজিং বা মস্কোর কোনো ভূমিকা নেই এবং ওয়াশিংটনের লড়াই তাদের সঙ্গে নয়,
৪০ মিনিট আগে
ইরানের ওপর সামরিক অভিযানে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে স্পেন। এই ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো বলেছেন, স্পেন কারও ‘দাস’ বা অনুগত রাষ্ট্র হয়ে থাকবে না।
১ ঘণ্টা আগে
ইরানে গত শনিবার থেকে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর সংগৃহীত তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় ইরানের নিখুঁত হামলায় এই বিশাল
১ ঘণ্টা আগে
শ্রীলঙ্কান নৌবাহিনী জানিয়েছিল, ডুবে যাওয়া জাহাজটির নাম আইআরআইএস দেনা। জাহাজটিতে প্রায় ১৮০ জন নৌসদস্য ছিলেন। এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অস্পষ্ট।
১ ঘণ্টা আগে