
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অক্টোবরে তিনি যে এমআরআই করিয়েছিলেন, সে রিপোর্ট প্রকাশ করবেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এমআরআই করিয়েছিলেন।
গতকাল রোববার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা যদি চান, তবে আমি তা প্রকাশ করব।’ তিনি আরও বলেন, এমআরআইয়ের রেজাল্ট ‘ভালো’ এসেছে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শরীরের ঠিক কোন অংশে এমআরআই করা হয়েছিল, সে সম্পর্কে ‘কোনো ধারণা নেই’ তাঁর। মস্তিষ্কের সমস্যার বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা মস্তিষ্কের ছিল না, কারণ, এটা নিয়ে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম এবং তাতে আমি প্রথম হয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমার মাথায় সমস্যা নেই। আমি সুস্থ আছি।’
এদিকে, ট্রাম্প অক্টোবরে তাঁর শারীরিক পরীক্ষার সময় কেন এমআরআই করিয়েছিলেন বা শরীরের কোন অংশে স্ক্যান করা হয়েছিল, সে বিষয়ে হোয়াইট হাউস বিস্তারিত জানাতে রাজি হয়নি।
প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শুধু এতটুকু বলেছেন, প্রেসিডেন্ট ‘নিয়মিত শারীরিক পরীক্ষার অংশ হিসেবে’ ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে এমআরআই করিয়েছিলেন। তিনি আরও জানান, পরীক্ষার ফলাফলে দেখা যায়—প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য ভালো আছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। গত রোববার দায়িত্ব নেওয়ার পর আজ বৃহস্পতিবার তাঁর রেকর্ড করা ভাষণটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা আমাদের শহীদদে
৯ মিনিট আগে
ইরান-আমেরিকা যুদ্ধের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে আন্তর্জাতিক অনুসন্ধানী সংস্থা বেলিংক্যাট। সংস্থাটির সাম্প্রতিক ভূস্থানিক বিশ্লেষণ অনুযায়ী, মার্কিন নৌবাহিনী ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে অন্তত ২০টি ‘টমাহক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ঘটনাটি ইরাকের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক....
১৭ মিনিট আগে
পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে ভূমি ধসে অন্তত ৫২ জন প্রাণ হারিয়েছে। আজ বৃহস্পতিবার আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও ৫০ জন নিখোঁজ রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, ভারী বর্ষণের জেরে চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির গামো জোনে এই বিপর্যয় ঘটে।
২৮ মিনিট আগে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক ভাষণ দিয়েছেন। আজ বৃহস্পতিবার একটি রেকর্ড করা টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করারও আলটিমেটাম দ
৩২ মিনিট আগে