
হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার উদয়পুর-পাঙ্গি সড়কে একটি চলন্ত ট্যাক্সির ওপর পাহাড় থেকে বিশাল আকারের পাথর গড়িয়ে পড়ার ঘটনায় ছয় মাসের এক শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আরও দুজন। আজ শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
পুলিশ জানায়, ১৫ জন যাত্রী নিয়ে ট্যাক্সিটি কুল্লু থেকে কিলারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ পাহাড়ি ঢাল থেকে বড় বড় পাথর গাড়িটির ওপর আছড়ে পড়ে, যার ফলে গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর গাড়িটির পেছনের অংশে আগুন ধরে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ও সেনাসদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন।
ভারমুরের বিধায়ক জনক রাজ পিটিআইকে ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়িতে থাকা ১৫ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং গাড়ি থেকে লাফিয়ে প্রাণে বেঁচে গেছেন দুজন। তিনি চাম্বা ও লাহুল-স্পিতির ডেপুটি কমিশনারদের দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উদয়পুর-কিলার সড়ক আগের দিন বন্ধ থাকায় যাত্রীরা হিমাচলের তিন্দিতে আটকা পড়েছিলেন। সড়কটি পুনরায় খুলে দেওয়ার পর আজ শুক্রবার তাঁরা পাঙ্গির উদ্দেশে রওনা দেন, আর পথেই এই দুর্ঘটনার শিকার হন। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী কয়েক বছরে ন্যাটোভুক্ত কোনো দেশে সীমিত পরিসরের হামলা চালাতে পারেন। এর লক্ষ্য হবে মূলত জোটের দৃঢ়তা পরীক্ষা করা। নতুন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এমন সম্ভাব্য পরিস্থিতির কথা বলা হয়েছে, যার মধ্যে সাইবার হামলা থেকে শুরু করে ছোট আকারের স্থল অভিযান পর্যন্ত রয়েছে।
৩৩ মিনিট আগে
বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রাথমিক কাঠামো ও ভিত্তিমূলক ব্যবস্থাপনা বাস্তবায়নের ধারাবাহিকতায় সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল–শেহরিকে জোটটির কমান্ডার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে। সদ্য প্রতিষ্ঠিত এই সৌদি নেতৃত্বাধীন জোটের লক্ষ্য হলো লোহিত সাগর...
২ ঘণ্টা আগে
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) চলমান ইবোলা প্রাদুর্ভাবে নিশ্চিত আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ৪ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা মহামারি। একই সঙ্গে এটিকে এ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব হিসেবে ...
২ ঘণ্টা আগে
ভারতীয় সংবাদমাধ্যম ‘রিপাবলিক বাংলা’র অন্যতম পরিচিত ও বিতর্কিত টেলিভিশন সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষ চ্যানেলটি ত্যাগ করেছেন। বেশ কিছু দিন ধরে তাঁর পেশাগত ভবিষ্যৎ নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে