
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রয়াত পিতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের একটি মূর্তি ভেঙে ফেলেছে বিক্ষোভকারী জনতা। ঘটনাটি ঘটেছে রাজধানী দামেস্কের শহরের কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে জারমানা এলাকার একটি বড় মোড়ে। এক প্রত্যক্ষদর্শী ও কয়েকজন বিক্ষোভকারী রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও হাফিজ আল-আসাদের আবক্ষ মূর্তি ভেঙে ফেলার ছবিও ও ভিডিও ভাইরাল হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো, হামা, হোমস জয়ের পর দ্রুতই রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয়। বিদ্রোহীদের আক্রমণ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই বাশার আল-আসাদের পতন হয়েছে বলে দাবি বিদ্রোহীদের। আসাদ সিরিয়া ছেড়েছেন এমন খবর পাওয়া গেলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রধানত দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত ওই উপশহরের বিক্ষোভকারীরা আসাদের শাসন পতনের দাবিতে সোচ্চার হন এবং সেখান থেকে তারা সরকারি ভবনের দিকে অগ্রসর হয়। এটি রাজধানীর একটি কঠোর নজরদারির এলাকা যেখানে দেশটির বেশ কয়েকটি নিরাপত্তা বাহিনীর কার্যালয় অবস্থিত।
সুওয়াইদা-২৪ নামের এক ওয়েবসাইটের সম্পাদক এবং কর্মী রাইয়ান মারুফ রয়টার্সকে জানান, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর কার্যালয়গুলোর দিকে গিয়ে সেখান থেকে নিরাপত্তা বাহিনীর কর্মীদের সরিয়ে দেয়। এর পরপরই হাফিজ আল-আসাদের আবক্ষ মূর্তি ভেঙে ফেলে জনতা।

আসাদের পতনের সম্ভাবনায় জনতা বিভিন্ন এলাকায় তাঁর পোস্টার ছিঁড়ে ফেলে পদদলিত করেছে এমন একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দেশটির শাসক দল বাশার আল-আসাদ এবং তাঁর প্রয়াত পিতা হাফিজ আল-আসাদকে একপ্রকার দেবতার আসনে বসিয়ে পূজা করে আসছিল।
হাফিজ আল-আসাদ সিরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার ছিলেন। ১৯৭১ সালে তিনি সিরিয়ার ক্ষমতা দখল করেন এবং টানা ২০০০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত। এরপর তাঁর ছেলে বাশার আল-আসাদ ক্ষমতা দখল করেন এবং এত দিন টিকে ছিলেন। সব মিলিয়ে পিতা ও পুত্র মিলে প্রায় ৫৪ বছর দেশটি শাসন করেছেন।

এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বাশার আল–আসাদের রাজধানী ছেড়ে যাওয়ার খবর এলেও তিনি কোথায় গিয়েছেন সে বিষয়ে কেউ ধারণা দিতে পারেনি। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও জানিয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে যে ব্যক্তিগত উড়োজাহাজটি ছেড়ে গেছে, সেটিতে আসাদ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দরের সরকারি সৈন্যদের সরিয়ে দেওয়া হয়েছিল বলে তারা জানিয়েছে।

২০১১ সালের মার্চে আসাদবিরোধী ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে সিরিয়াতে অস্থিতিশীলতার শুরু। এরপর সেখানে যুক্ত হয়েছে সশস্ত্র একাধিক বিদ্রোহী গোষ্ঠী। পরবর্তী সময় সেসব বিদ্রোহ কঠোর হস্তে দমন করে রাজধানীর নিয়ন্ত্রণ ধরে রাখেন আসাদ।

সিরিয়া এখনো একটি বিভক্ত দেশ, বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধের গভীর ক্ষত এখনো দগদগে। গত চার বছর ধরে যে অচলাবস্থা এবং স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, তা মাত্র দেড় সপ্তাহ আগে পুরোপুরি ভেঙে পড়েছে। বিদ্রোহীরা হঠাৎ কঠোর আঘাত করেছে, ফলে আসাদ বাহিনী প্রতিঘাত বা প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। আসাদ আরব নেতাদের মধ্যে একঘরে থাকার অবস্থান থেকে বেরিয়ে এসেছিলেন। তবে যুদ্ধ-পরবর্তী সময়ে সিরিয়ার জনগণের জন্য একটি কার্যকর ভবিষ্যৎ গড়ে তোলার কোনো অগ্রগতি হয়নি।

আজকের এই বিশেষ বৈঠকের নাম দেওয়া হয়েছে ‘শিল্ড অব দ্য আমেরিকাস’। এর মাধ্যমে ট্রাম্প ঘরের কাছের অঞ্চলে নিজের শক্তি ও কর্তৃত্ব জাহির করার সুযোগ পাচ্ছেন, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে তেল ও গ্যাসের দাম বৃদ্ধির মতো বিষয়গুলো তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
৩১ মিনিট আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শুরু করা যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবেইল। তিনি এই যুদ্ধের আন্তর্জাতিক বৈধতা নিয়েও ‘সন্দেহ’ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জার্মানি এই সংঘাতের অংশ হবে না।
২ ঘণ্টা আগে
ইরান প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ‘খুব কঠিন’ হামলারও হুমকি দিয়েছেন তিনি। প্রতিবেশী দেশগুলোর দিক থেকে কোনো হুমকি না এলে ইরান আর তাদের ভূখণ্ডে হামলা করবে না—ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পরে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস
২ ঘণ্টা আগে
ইসরায়েলে অবস্থানরত প্রত্যেক সংবাদকর্মী এবং সাধারণ নাগরিক বর্তমানে একটি কঠোর সামরিক সেন্সরশিপ বা বিধিনিষেধের আওতাধীন। জাতীয় নিরাপত্তার অজুহাতে যেকোনো সংবেদনশীল তথ্য প্রকাশ বা প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা রাখে এই সেন্সর কর্তৃপক্ষ। বিশেষ করে যুদ্ধকালীন এই সময়ে কোনো লাইভ সম্প্রচার...
২ ঘণ্টা আগে