
সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাজধানীতে কোথাও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিদ্রোহী বাহিনী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দাবি করছে, তারা রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। এর আগে বিদ্রোহীরা দক্ষিণ সিরিয়া দখলে নিয়েছে।
আজ রোববার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে এইচটিএস যোদ্ধারা। শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে।
তবে গতকাল শনিবার ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রেস টিভিকে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইয়াকুব রেজাজাদেহ বলেন, ‘আসাদ ও তাঁর পরিবার সিরিয়া ত্যাগ করেছেন—এ খবর সত্য নয়।’
সিএনএনের প্রতিবেদনে জানা যায়, দামেস্কে যেসব স্থানে আসাদের থাকার কথা, সেসবের কোথাও তিনি নেই। আসাদের প্রেসিডেনশিয়াল গার্ডরাও দায়িত্বে নেই। তবে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় দাবি করেছে, আসাদ রাজধানী ছেড়ে যাননি।
এর আগে শুক্রবার দামেস্কে আসাদের সঙ্গে দেখা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন উপদেষ্টা। প্রেস টিভির খবরে বলা হয়, উপদেষ্টা আলি লারিজানি আসাদকে ইরানের সমর্থন জানাতে সাক্ষাৎ করেছেন।
এর আগে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিদ্রোহীরা দেরা অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণে নিয়েছে এবং কেবল সানামাইন অঞ্চল এখনো সরকারি বাহিনীর অধীনে আছে।

হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার উদয়পুর-পাঙ্গি সড়কে একটি চলন্ত ট্যাক্সির ওপর পাহাড় থেকে বিশাল আকারের পাথর গড়িয়ে পড়ার ঘটনায় ছয় মাসের এক শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আরও দুজন। আজ শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে...
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ম্যানচেস্টার এয়ারপোর্টে দুজন অপরিচিত মানুষের পথ একসঙ্গে মিলে গেল। ডেভ গ্রিন ছিলেন একটি বাস স্টেশনের ম্যানেজার, আর ভেন্ডিং মেশিন দেখাশোনা করতেন অ্যান্ড্রিয়া উর্মস্টন। ২০০৫ সালের কথা। প্রথম দেখাতেই তাঁরা নিজেদের মধ্যে অদ্ভুত মিল খুঁজে পেয়েছিলেন।
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের পর আজ শুক্রবার সিজেপি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকার আগামীকাল শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে এবং এই সময়ের মধ্যে দাবি মানা...
১ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা বাড়াতে দেশটিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ও সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন-সংশ্লিষ্ট সরঞ্জাম পাঠিয়েছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্রের বরাতে শুক্রবার (২৪ জুলাই) রয়টার্স জানিয়েছে, ১৩ জুলাই তেহরান থেকে একটি...
২ ঘণ্টা আগে