
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে। কয়েক মুহূর্তের মধ্যেই সেটি রূপ নেয় পানি, কাদা, পাথর, বরফ ও বিশাল শিলাখণ্ডের ভয়ংকর স্রোতে।
গত ২৬ আগস্ট নেপাল ও চীন সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এই আকস্মিক বন্যায় গিরং ও নেপালের রাসুয়া জেলার রাসুওয়াগাধি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। নেপাল ও চীনকে যুক্ত করা ফ্রেন্ডশিপ ব্রিজটি ভেসে গেছে। ধ্বংস হয়েছে নেপালের অভিবাসন ও শুল্ক কার্যালয়ও। সীমান্তের কাছে থাকা ছোট বাণিজ্যিক জনপদ তিমুরে দোকান, হোটেল, বাড়িঘর ও অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে কাঠমান্ডুভিত্তিক জলবিদ্যাবিদ অজয় দীক্ষিত বলেন, কাঠমান্ডু ও তিব্বতের মধ্যে এটি একটি ঐতিহাসিক যাতায়াতপথ। তবে গভীর গিরিখাত, খাড়া পাহাড় এবং দ্রুতগতির নদীর কারণে এলাকাটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব নদী বিপুল পরিমাণ পলি ও বড় বড় পাথর বহন করে নিয়ে আসে।
দুর্যোগের সময় সীমান্ত এলাকাটিতে কত মানুষ ছিলেন, তার সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নেপালে অন্তত ২৭৫ ভারতীয় নাগরিক এখনো নিখোঁজ। এর মধ্যে সীমান্ত এলাকায় থাকা বহু তীর্থযাত্রীও রয়েছেন।
নেপালের অভিবাসন বিভাগের ইলেকট্রনিক রেকর্ড থেকে জানা যায়, বন্যার আগে ৮৯ জন নেপালি ও বিদেশি নাগরিক তিব্বতের উদ্দেশে নেপাল থেকে বের হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন। বিপরীতে চারজন নেপালে প্রবেশের জন্য নিবন্ধিত হয়েছিলেন। শেষ লেনদেনটি রেকর্ড হয় স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিট ৩ সেকেন্ডে—চীনের গিরংয়ে ভয়াবহ স্রোত আছড়ে পড়ার প্রায় ২৫ মিনিট আগে।
সেদিন সীমান্তের নেপাল অংশে পরিস্থিতি ছিল অস্বাভাবিক ব্যস্ত। অভিবাসন কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী টিকা রাম পোখরেল জানান, সকাল ৮টা ২০ মিনিটের দিকে সহকর্মীর সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি জানতে পারেন, তিব্বতে যাওয়ার জন্য প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষ অপেক্ষা করছিলেন। চীন থেকে নেপালে আসা লোকজনও ওই এলাকায় অবস্থান করছিলেন।
তবে অভিবাসনের ইলেকট্রনিক রেকর্ড পুরো পরিস্থিতি তুলে ধরে না। গাট্টে খোলা বাজারে অভিবাসন কার্যালয় থেকে ফ্রেন্ডশিপ ব্রিজের দূরত্ব ছিল প্রায় সাড়ে তিন কিলোমিটার। মাঝের এলাকায় ছিল ৫০ থেকে ৬০টি বাড়ি, হোটেল, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও চারটি জলবিদ্যুৎ প্রকল্পের কার্যালয়। কাঠমান্ডু থেকে আসা বাসগুলোর যাত্রীরা এবং সীমান্ত পারাপারের অপেক্ষায় থাকা চালক, সহকারী, পর্যটন গাইড ও পণ্যবাহী গাড়ির কর্মীরাও সেখানে অবস্থান করতেন।
পোখরেলের মতে, ওই এলাকায় প্রকৃত হতাহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। তিনি অনুমান করেছেন, সেখানে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ মানুষ বন্যার কবলে পড়তে পারেন। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তিনি জানান, তাঁর ৪০ থেকে ৫০ জন ঘনিষ্ঠ বন্ধু এখনো নিখোঁজ।
নেপালের জলবিদ্যা ও পানিসম্পদ গবেষণা কেন্দ্রের তৈরি সময়রেখা অনুযায়ী, সকাল ৮টা ৩৭ মিনিটে সীমান্তের ওপরের পাহাড়ে ভূকম্পনযন্ত্রে ভূমির গতিবিধি ধরা পড়ে। গবেষকদের ধারণা, পাহাড়ের একটি হিমবাহের অংশ ধসে পড়ার পরই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসস্থল থেকে কাদামাটির স্রোত সীমান্তে পৌঁছাতে প্রায় সাত মিনিট সময় নিয়েছিল।
সীমান্তে থাকা ভারতীয় তীর্থযাত্রীদের অনেকের সকালটিও শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই। কেউ পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন, কেউ পাহাড়ের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানাচ্ছিলেন। ভারতীয় নাগরিক সুব্রত ভট্টাচার্যের স্ত্রী শুভশ্রী চক্রবর্তী ছিলেন ৬০ জনের বেশি মানুষের একটি দলে। সকাল ৭টা ৫৭ মিনিটে তিনি পাসপোর্টে নেপালের বহির্গমন সিলের ছবি পাঠান। ছয় মিনিট পর জানান, তারা চীনে প্রবেশের অপেক্ষায় আছেন। এরপর আর কোনো বার্তা আসেনি।
মাউন্ট কৈলাস থেকে ফেরার পথে ঈশা ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট ৭৭ জন তীর্থযাত্রী ও তিনজন কর্মীও বন্যার পর নিখোঁজ ছিলেন।
২৮ আগস্ট গিরংয়ে পৌঁছানো ২১ সদস্যের চীনা উদ্ধারকারী দলের এক সদস্য বলেন, যতদূর চোখ যায়, শুধু ধ্বংসস্তূপ দেখা যাচ্ছিল।
এই বিপর্যয় শুধু মানবিক সংকটই তৈরি করেনি, নেপালের বাণিজ্যেও বড় আঘাত করেছে। রাসুওয়াগাধি চীনের সঙ্গে নেপালের দুটি প্রধান বাণিজ্যপথের একটি। প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০টি ট্রাক এই পথ দিয়ে ইলেকট্রনিক পণ্য, যন্ত্রপাতি, গাড়ি, ফলমূল ও পোশাকসহ বিভিন্ন পণ্য কাঠমান্ডুর দিকে নিয়ে যেত। চীন থেকে নেপালের আমদানি করা বৈদ্যুতিক গাড়ির প্রায় ৮০ শতাংশও এই পথ দিয়ে আসত বলে সংশ্লিষ্টদের দাবি।
২০২৫ সালের জুলাইয়ের বন্যায়ও রাসুওয়াগাধি প্রায় ছয় মাস বন্ধ ছিল। চলতি বছরের ১ জানুয়ারি অস্থায়ী সেতু নির্মাণের পর এটি আবার চালু হয়। কিন্তু কয়েক মাসের মধ্যেই ভয়াবহ এই বন্যা আবারও গুরুত্বপূর্ণ সীমান্তপথটি বিচ্ছিন্ন করে দিল।
বিশেষজ্ঞদের মতে, বারবার বন্যা ও ভূমিধসের ঝুঁকি নেপালের জন্য বড় সতর্কবার্তা। দেশটির উচিত চীনের সঙ্গে বিকল্প বাণিজ্যপথ তৈরি করা এবং একই নদী ব্যবস্থার ওপর অবকাঠামো ও জলবিদ্যুৎ প্রকল্পের অতিরিক্ত নির্ভরতা পুনর্বিবেচনা করা।

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজিকে বীরভূমের রামপুরহাটের একটি গ্রামে মৃত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার ২৮ বছর বয়সী বৃষ্টি মুখার্জির মৃত্যু হয়। স্থানীয় সূত্রের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
৭ মিনিট আগে
হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি সুপারট্যাংকারে অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। শিপিং গোয়েন্দা সংস্থা মেরিস্কস ও কেপলারের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতে মাত্র কয়েক মিনিটের ব্যব
৩৭ মিনিট আগে
প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
২ ঘণ্টা আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৫ ঘণ্টা আগে