
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের বলেছেন, ইরানের নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের তিন ঘণ্টাব্যাপী ‘খুব ভালো’ বৈঠক হয়েছে। ট্রাম্প বলেন, ‘তাদের সঙ্গে খুব ভালো, খুবই ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেওয়া মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার মঙ্গলবারের ওই বৈঠকে অংশ নিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের সঙ্গে থাকা উইটকফও বৈঠকটিকে ‘খুব ভালো’ বলে উল্লেখ করেন। তবে তিনি আর কোনো বিস্তারিত জানাননি। ট্রাম্প বলেন, ‘খুব নিকট ভবিষ্যতে’ আরেকটি বৈঠকের সময় নির্ধারিত হয়েছে।
দ্বিতীয় দফার আলোচনা কোথায় হবে, জানতে চাইলে হোয়াইট হাউস আল জাজিরাকে প্রেসিডেন্টের বক্তব্যের দিকে ইঙ্গিত করে। ইরানের সঙ্গে আলোচনায় কী নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে ট্রাম্প কোনো বিস্তারিত জানাননি। তবে তিনি বলেন, দেশটি এমন এক সিদ্ধান্তের মুখোমুখি, যেটিকে তিনি ‘অসাধারণ সম্ভাবনা অথবা সম্পূর্ণ ধ্বংস’ হিসেবে বর্ণনা করেন। দিনের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যেও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন।
বিশ্বনেতাদের উদ্দেশে ট্রাম্প প্রশ্ন করেন, ‘ইরানের সঙ্গে কি এমন একটি চুক্তি হবে, যা তাদের পুনর্গঠন করতে এবং আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী একটি দেশ গড়ে তুলতে সুযোগ দেবে? ... নাকি আমি ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করে দেব এবং দ্রুতই তা করব?’ জাতিসংঘের মঞ্চে এটি ছিল এক বিস্ময়কর মুহূর্ত, কারণ ট্রাম্প সেখানে একটি পুরো রাষ্ট্রকে ধ্বংস করার হুমকি দেন।
আল জাজিরার প্রধান মার্কিন সংবাদদাতা অ্যালান ফিশার বলেন, ট্রাম্পের জাতিসংঘের ভাষণের পর যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকটি ছিল একটি ‘অদ্ভুত বৈপরীত্য।’ ফিশার বলেন, ‘কিছুটা হলেও মনে হচ্ছে, তারা কোনো ধরনের শান্তিচুক্তির দিকে এগোতে পারবে, এমন একটি আশাবাদের আবহ রয়েছে।’
ট্রাম্প তাঁর ভাষণে ইঙ্গিত দেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের পর একটি চুক্তি হতে পারে। তিনি দাবি করেন, ইরান ‘অপেক্ষা করছে’ নভেম্বরে ডেমোক্রেটিক পার্টির বিপরীতে তাঁর রিপাবলিকান পার্টি কেমন ফল করে তা দেখার জন্য। ট্রাম্প বলেন, ‘তারা যা বুঝতে পারছে না তা হলো, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমি সেটা আগেই করেছি এবং বিপুল ব্যবধানে জিতেছি। আর আমি এখানে আরও আড়াই বছর থাকব।’
তিনি বলেন, ‘ইরানের বিষয়টি যখন আসে, তখন নির্বাচনের বিষয়টিকে আমি একেবারেই কোনো গুরুত্ব দিইনি এবং ভবিষ্যতেও দেব না। এটি আমার চিন্তাতেই আসে না। একমাত্র যে বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ, তা হলো ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ যেতে প্রস্তুত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর তিনি এই কথা জানান। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আরও সতর্ক করে বল
২ ঘণ্টা আগে
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি ব্যবহার করে বিশ্বের পরাশক্তিগুলো একা নিরাপত্তা নিশ্চিত বা বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবে না। আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং বিশ্ব নজিরবিহীন নানা সংকটের সম্মুখীন হচ্ছে।
১২ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর। তবে চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকিও দিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে