
ইরাকে দুই ইয়াজিদি মেয়েকে দাস হিসেবে বন্দী ও নির্যাতন করার দায়ে এক ইরাকি দম্পতিকে দোষী সাব্যস্ত করেছেন জার্মানির একটি আদালত। একই সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য হওয়ার অপরাধেও মিউনিখের উচ্চ আঞ্চলিক আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।
সোমবার (১৩ জুলাই) বিবিসি জানিয়েছে, জার্মান গোপনীয়তা আইন মেনে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে তোয়ানা এইচ এস হিসেবে। গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শিশুদের চরম যৌন নির্যাতনের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, তার স্ত্রী এশিয়া আর এ-কে ৯ বছর ৬ মাসের কিশোর সাজা দেওয়া হয়েছে। ২০২৪ সালে বাভারিয়া থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল।
২০১৪ সাল থেকে আইএস যখন সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে, তখন থেকেই কুর্দিভাষী সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়কে চরম নির্যাতনের মুখোমুখি হতে হয়। আইএসের হামলায় ওই সম্প্রদায়ের হাজার হাজার পুরুষ নিহত এবং নারী ও শিশুরা দাসত্ব ও ধর্ষণের শিকার হয়। জার্মানি এই ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রসিকিউটরদের মতে, এই দম্পতি ইয়াজিদি ধর্মকে ধ্বংস করার জন্য আইএসের পদ্ধতিগত প্রচারণার অংশ ছিলেন।
তোয়ানা এইচ এস ২০০০-এর দশকের শুরুতে আশ্রয়প্রার্থী হিসেবে জার্মানিতে আসেন এবং মিউনিখে হেয়ারড্রেসার হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে মিউনিখের একটি মসজিদে তিনি উগ্রবাদে দীক্ষিত হন এবং ২০১৫ সালে ইরাকে ফিরে যান। সেখানে এশিয়া আর এ-এর সঙ্গে তার বিয়ে হয়।
তদন্তকারীদের মতে, ২০১৫ সালের শরতে তোয়ানা তার স্ত্রীর অনুরোধে মোসুলের একটি বাজার থেকে পাঁচ বছর বয়সী এক ইয়াজিদি মেয়েকে দাস হিসেবে কিনে নেন। পরবর্তীতে ২০১৭ সালে তারা ১২ বছর বয়সী আরও এক ইয়াজিদি মেয়েকে কেনেন।
প্রসিকিউটররা জানান, তোয়ানা ওই দুটি শিশুকে বারবার ধর্ষণ করেছিলেন। তার স্ত্রী মেয়েগুলোকে সাজিয়ে-গুছিয়ে স্বামীর জন্য ঘর প্রস্তুত করে দিতেন। মেয়ে দুটিকে দিয়ে জোর করে গৃহস্থালির কাজ করানো হতো এবং নিজেদের ধর্ম পালনে বাধা দেওয়া হতো। সামান্য কারণে তাদের লাঠি বা শক্ত বস্তু দিয়ে মারধর করা হতো। এমনকি এশিয়া একবার ছোট মেয়েটির হাত গরম পানি দিয়ে ঝলসে দিয়েছিলেন।
‘সর্বজনীন এখতিয়ার’ নীতির আওতায় জার্মানির আদালতে এই বিচার সম্পন্ন হয়েছে, যা বিদেশে সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের অনুমতি দেয়। আদালতে বড় মেয়েটির জবানবন্দিতে নির্যাতনের লোমহর্ষক বিবরণ উঠে আসে। তবে দ্বিতীয় মেয়েটির সন্ধান এখনো মেলেনি। আদালত কক্ষে এশিয়া তার অপরাধের জন্য ক্ষমা চাইলেও, তোয়ানা কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।

বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রাথমিক কাঠামো ও ভিত্তিমূলক ব্যবস্থাপনা বাস্তবায়নের ধারাবাহিকতায় সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল–শেহরিকে জোটটির কমান্ডার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে। সদ্য প্রতিষ্ঠিত এই সৌদি নেতৃত্বাধীন জোটের লক্ষ্য হলো লোহিত সাগর...
২৪ মিনিট আগে
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) চলমান ইবোলা প্রাদুর্ভাবে নিশ্চিত আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ৪ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা মহামারি। একই সঙ্গে এটিকে এ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব হিসেবে ...
৩১ মিনিট আগে
ভারতীয় সংবাদমাধ্যম ‘রিপাবলিক বাংলা’র অন্যতম পরিচিত ও বিতর্কিত টেলিভিশন সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষ চ্যানেলটি ত্যাগ করেছেন। বেশ কিছু দিন ধরে তাঁর পেশাগত ভবিষ্যৎ নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পাশের ননথাবুরি প্রাদেশিক পুলিশের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচ্রাফি কংদে এর আগে নিশ্চিত করেছিলেন, সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছে। এবং বন্দুকধারী ওই স্কুলেরই শিক্ষার্থী। ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলায় অবস্থিত অভিজাত ডেবসিরিন ননথাবুরি স্কুলে...
৩ ঘণ্টা আগে