আর্জেন্টিনায় দূষিত কোকেন সেবন করে মপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন । এ ঘটনায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন আরও অর্ধশতাধিক ব্যক্তি। স্থানীয় সময় গতকাল বুধবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স প্রদেশে এ ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সরকারি ওই সূত্র আরও জানিয়েছে, মাদক সেবনের পর মারা যাওয়া ব্যক্তিরা মূলত হুরলিংগম, সান মার্টিন ও ট্রেস দে ফেবরেরো শহরের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাদেশিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রীর মুখপাত্র সার্জিও বার্নি বুয়েন্স আয়ার্স শহর ও শহরতলির হাসপাতালে মৃত্যু হওয়াদের একটি তালিকা প্রকাশ করেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কোকেইনে বিষাক্ত উপাদান মেশানো ছিল। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বের জেরেই একটি মাদক গ্যাং এই কোকেনে বিষাক্ত উপাদান মিশিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সার্জিও বার্নি বলেন, ‘আমরা পরীক্ষাগারের ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছি। এ ছাড়া আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
তবে তাৎক্ষণিকভাবে আরও তথ্য জানার জন্য পুলিশ ও আদালতের কাছে পৌঁছাতে পারেনি রয়টার্স।
বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনার সবচেয়ে জনবহুল প্রদেশ। দক্ষিণ আমেরিকার এই দেশের জাতীয় রাজধানীর নামও একই। রাজধানী শহরের ঠিক বাইরে অনেকগুলো শহরতলিতে বহু মানুষ বসবাস করে।

ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সেনাদের অবকাশযাপনের কেন্দ্র হিসেবে যে পাতায়ায় যৌন পর্যটনের বিস্তার ঘটেছিল, থাইল্যান্ডের সেই সমুদ্রতীরবর্তী শহরেই এবার ভিড়তে যাচ্ছেন প্রায় ৫ হাজার মার্কিন নাবিক ও মেরিন সেনা।
৩৩ মিনিট আগে
নেপাল-চীন সীমান্তের গুরুত্বপূর্ণ গিরং সীমান্ত ক্রসিংয়ে যাওয়ার সড়ক ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংস হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তা পুনর্নির্মাণ করেছে চীন। বুধবার (২ সেপ্টেম্বর) সড়কটির শেষ অংশও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
১ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২০০০ নেপালি রুপি (১৬০০ টাকার সমপরিমাণ) ধার করে দিনের পর দিন দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিচ্ছেন পঞ্চাশোর্ধ্ব তালকা সদা। ক্ষুধা, ক্লান্তি, পায়ের ব্যথা আর হতাশা তাঁকে ঘিরে ধরলেও ছেলেকে খুঁজে পাওয়ার আশায় এখনো হাল ছাড়েননি তিনি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর গত জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দি ইকোনমিক টাইমস।
৩ ঘণ্টা আগে