
ইরানের বিরুদ্ধে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়ানোর অভিযোগ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। বার্তা সংস্থা এএফপির হাতে আসা সংস্থাটির এক অভ্যন্তরীণ প্রতিবেদনে এমন দাবি করা হয়। এতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোয় উল্লেখযোগ্য মাত্রায় এই মজুতের পরিমাণ বাড়িয়েছে তেহরান।
এর আগে, গত ডিসেম্বরে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানান ইরানের কর্মকর্তারা। আইএইএ বলছে, পারমাণবিক অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে একমাত্র ইরান এই মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নতুন করে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের এক দিন পর গত মঙ্গলবার এই মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার ইরানের জাতীয় তেল সংস্থার প্রধানসহ দেশটির তেল বিক্রি ও পরিবহনে জড়িত থাকার অভিযোগে তেহরানের ৩০ টির বেশি জাহাজ ও কিছু ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনরায় জোরদার করার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর মধ্যেই মঙ্গলবার ইরান সফরে যান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তেহরানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত এভাবে সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিল করা না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা হবে না।

ভারতের বিমানবাহিনী মাল্টিরোল ফাইটার এয়ারক্র্যাফট কর্মসূচির আওতায় ফ্রান্সের তৈরি ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। এ লক্ষ্যে শিগগির ৩ লাখ ২৫ হাজার কোটি রুপির একটি চুক্তি অনুমোদন পেতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে আজ মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে...
১ ঘণ্টা আগে
হোয়াইট হাউস আবারও জানিয়েছে, তারা পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত বা দখলভুক্ত করার বিরোধী। একই সঙ্গে অঞ্চলটিতে স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা যে সিদ্ধান্তগুলো অনুমোদন করেছে, সেগুলোর মাধ্যমে তারা পশ্চিম তীরে নিয়ন্ত্রণ আরও বাড়াতে চায়।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা সৃজনশীল কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব। এবং নিকট ভবিষ্যতে এই দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের কোনো আশঙ্কা নেই। সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া আলোচনার পর এমন মন্তব্য করেছেন মধ্যস্থতাকারী দেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
২ ঘণ্টা আগে
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি দেশটির ওপর আরোপ করা সব নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে তারা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরায় লঘু করতে প্রস্তুত। ওয়াশিংটনের সঙ্গে আবার আলোচনা শুরু হওয়ার পর গতকাল সোমবার এমন কথা বলেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান।
৪ ঘণ্টা আগে