
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ৯টি অঙ্গরাজ্যে অতি ক্ষুদ্র সাইক্লোস্পোরা পরজীবীর কারণে সৃষ্ট ডায়রিয়াজনিত সাইক্লোস্পোরিয়াসিস রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে শনাক্ত হওয়া ইন্ডিয়ানা, কেনটাকি, মিশিগান, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ার পাশাপাশি নতুন করে আরও চারটি রাজ্য—ইলিনয়, কানসাস, ওকলাহোমা ও পেনসিলভানিয়া এই প্রাদুর্ভাবের তালিকায় যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার ও স্থানীয় অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা যৌথভাবে বিষয়টি তদন্ত করে দেখছেন।
নতুন চারটি রাজ্যে প্রাদুর্ভাবের খবরটি প্রথম প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।
৯টি রাজ্যের স্বাস্থ্য বিভাগ সম্মিলিতভাবে এখন পর্যন্ত ১২ হাজারের বেশি সাইক্লোস্পোরিয়াসিস কেস বা আক্রান্তের ঘটনা নথিভুক্ত করেছে, যার সিংহভাগই মিশিগানে। এসব কেস যদি একই প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত বলে প্রমাণিত হয়, তবে এটি হবে গত তিন দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে খাদ্যবাহিত রোগের সবচেয়ে বড় প্রাদুর্ভাবগুলোর একটি।
রোগীদের সঙ্গে বিস্তারিত কথা বলে ও সাক্ষাৎকার নিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, কেন্দ্রীয় মেক্সিকো থেকে আমদানি করা ‘আইসবার্গ লেটুস’ সম্ভবত এই সংক্রমণের মূল উৎস। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ও মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষ যৌথভাবে বিষয়টি তদন্ত করে দেখছে—কীভাবে এই লেটুস জীবাণুযুক্ত বা দূষিত হলো।
পরিস্থিতি বিবেচনায় টেইলর ফার্মস নামের একটি প্রতিষ্ঠান তাদের প্রক্রিয়াজাত করা কুচানো লেটুস বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই লেটুসগুলো ২৭টি রাজ্যের বিভিন্ন রেস্তোরাঁ, ফুড সার্ভিস ও খুচরা বিক্রেতাদের কাছে পাঠানো হয়েছিল।
এ ছাড়া চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের বহু রাজ্যে সাইক্লোস্পোরিয়াসিসের সংক্রমণ দেখা গেছে। তবে সিডিসি জানিয়েছে, তারা বেশ কয়েকটি ক্লাস্টার নিয়ে তদন্ত করছে এবং সব প্রাদুর্ভাবের উৎস একই না-ও হতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী কয়েক বছরে ন্যাটোভুক্ত কোনো দেশে সীমিত পরিসরের হামলা চালাতে পারেন। এর লক্ষ্য হবে মূলত জোটের দৃঢ়তা পরীক্ষা করা। নতুন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এমন সম্ভাব্য পরিস্থিতির কথা বলা হয়েছে, যার মধ্যে সাইবার হামলা থেকে শুরু করে ছোট আকারের স্থল অভিযান পর্যন্ত রয়েছে।
২০ মিনিট আগে
বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রাথমিক কাঠামো ও ভিত্তিমূলক ব্যবস্থাপনা বাস্তবায়নের ধারাবাহিকতায় সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল–শেহরিকে জোটটির কমান্ডার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে। সদ্য প্রতিষ্ঠিত এই সৌদি নেতৃত্বাধীন জোটের লক্ষ্য হলো লোহিত সাগর...
১ ঘণ্টা আগে
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) চলমান ইবোলা প্রাদুর্ভাবে নিশ্চিত আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ৪ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা মহামারি। একই সঙ্গে এটিকে এ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব হিসেবে ...
১ ঘণ্টা আগে
ভারতীয় সংবাদমাধ্যম ‘রিপাবলিক বাংলা’র অন্যতম পরিচিত ও বিতর্কিত টেলিভিশন সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষ চ্যানেলটি ত্যাগ করেছেন। বেশ কিছু দিন ধরে তাঁর পেশাগত ভবিষ্যৎ নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে