রাশিয়ার জব্দ করা সম্পদ নিজ স্বার্থে বিশেষ করে ইউক্রেনের জন্য ব্যবহারে সম্মত হতে পারে বিশ্বের শীর্ষ ধনী ৭ দেশের জোট জি-৭। এমনটাই উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে। আজ বৃহস্পতিবার থেকে ইতালিতে শুরু হতে যাওয়া এই সম্মেলনে সদস্য দেশ—যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের নেতারা অংশগ্রহণ করবেন।
যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব অনুসারে, রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে জি-৭ ভুক্ত দেশগুলো প্রতিবছর ইউক্রেনের জন্য ৫ হাজার কোটি ডলার তহবিল সংগ্রহ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে রাশিয়ার অর্থনীতিকে আরও চাপে ফেলার পরিকল্পনা করেছে জোটটি।
ইতালিতে শুরু হতে যাওয়া জি-৭-এর বৈঠকে এ বিষয়টি ছাড়াও গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, অভিবাসন, অর্থনৈতিক নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে আলোচনা হবে। এই সম্মেলন এমন এক সময়ে শুরু হতে যাচ্ছে, যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজ নিজ দেশে নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন।
আসন্ন নির্বাচনে ঋষি সুনাক, বাইডেন ও মাখোঁর হারার সম্ভাবনা থাকলেও এবারের জি-৭ সম্মেলনের আয়োজক দেশ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বরং ক্ষমতার যাত্রায় তাঁর অবস্থান সুসংহত করেছেন। আর কিছুদিন পর কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনেও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের পতন হতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে—রাশিয়ার কাছ থেকে জব্দ করা জি-৭ভুক্ত এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থাকা ৩২ হাজার ৫০০ কোটি ডলারের সম্পদের সুদ থেকে প্রাপ্ত অর্থ ইউক্রেনকে ঋণ আকারে দেওয়া হবে। রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা দেশগুলো পর্যায়ক্রমে এসব সম্পদ জব্দ করে।
আন্তর্জাতিক নিয়ম অনুসারে, কোনো দেশ রাশিয়ার কাছ থেকে জব্দ করা সম্পত্তি ইউক্রেনকে দিতে পারবে না। কিন্তু জি-৭ যদি এই পরিকল্পনা পাশ করে, তবে হয়তো সরাসরি না দিলেও সেই সম্পদ থেকে অর্জিত সুদ ইউক্রেনকে দেওয়া সম্ভব হবে, যা দেশটিকে রণক্ষেত্রে দারুণ সুবিধা দেবে।

মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ড্রোন নির্মাতা কোম্পানি পাওয়ারাসের সঙ্গে পাকিস্তানের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কোম্পানিটির সঙ্গে ভারতের একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের চুক্তি এবং এর এক সহপ্রতিষ্ঠাতার ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করার অতীত থাকায় এই প্রশ্ন আরও জোরালো...
২৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক চুক্তিতে সই করেছেন। এই চুক্তির ফলে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের আরও বড় সামরিক উপস্থিতির সুযোগ তৈরি হয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজসম্পদে সমৃদ্ধ এই দ্বীপ নিয়ে চলমান অচলাবস্থার অবসান ঘটতে
১ ঘণ্টা আগে
আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে না বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।
৩ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত আইআইটি বোম্বেতে ২০ বছর বয়সী এক দলিত শিক্ষার্থী আত্মহত্যা করে মারা যান কিছুদিন আগে। সেই ঘটনার পর তাঁর সহশিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ’—বিষয়ে ন্যাশনাল টাস্ক ফোর্সের
৪ ঘণ্টা আগে