
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। এখনো নিখোঁজ হাজারো মানুষ। গতকাল শুক্রবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেশটির পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেজ লিখেছেন, গত ২৪ জুন পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলার উপকূলীয় লা গুয়াইরা রাজ্যে পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে অন্তত ৪ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।
সেদিন ৭.২ মাত্রার প্রথম ভূকম্পনের মাত্র ৩৯ সেকেন্ড পরই ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটি ছিল গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় সবচেয়ে বড় ভূমিকম্পের ঘটনা। এর আঘাতে বহুতল আবাসিক ভবনগুলো গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশে যায়।
উদ্ধারকারী দলগুলো জীবিতদের খোঁজে তল্লাশি অভিযান স্থগিত করলেও স্বজনেরা এখনো ধ্বংসস্তূপের মধ্যে প্রিয়জনদের খুঁজে বেড়াচ্ছেন, লক্ষ্য অন্তত তাঁদের মরদেহ উদ্ধার করে মর্যাদার সঙ্গে দাফন করা।
এদিকে গত শুক্রবার দেশটির রাজধানী কারাকাসে ৩.০ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প হলে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দ্রুত ভবনগুলো খালি করে দেওয়া হয়।
দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় পরিষেবাগুলো আগে থেকেই মারাত্মকভাবে ভেঙে পড়েছে। ফলে এই বিপর্যয় কাটিয়ে উঠতে দেশটিকে এখন বিশাল পুনর্বাসন ও পুনরুদ্ধার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সাম্প্রতিক সময় পর্যন্তও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) সরকারের দমন-পীড়নের শিকার হয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে জরুরি সহায়তার জন্য গত বুধবার জাতিসংঘের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে প্রায় ৩০ কোটি ডলারের তহবিল আহ্বান করা হয়েছে। এই অর্থ দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১-৩ মিলিয়ন (১৩ লাখ) মানুষকে জরুরি সহায়তা দেওয়া হবে। উত্তরাঞ্চলীয় লা গুয়াইরা রাজ্যের বিভিন্ন উন্মুক্ত স্থানে এখন ভ্রাম্যমাণ রান্নাঘর, ক্লিনিক ও ফিল্ড হাসপাতাল বসানো হয়েছে।
জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যালয়ের (ইউএনডিআরআর) হিসাব অনুযায়ী, এই দুর্যোগে ঘরবাড়ি ও অবকাঠামোর প্রত্যক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি ডলার।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পুনর্বাসন কাজের জন্য বিদেশে অবরুদ্ধ থাকা দেশটির সম্পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত বুধবার তিনি জানান, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কারণে দেশটির ব্যাংকে আটকে থাকা ভেনেজুয়েলার প্রায় ৩০ টন সোনা ছেড়ে দেওয়ার জন্য তিনি রাজা চার্লস তৃতীয়-এর কাছে অনুরোধ জানিয়েছেন।
ভূমিকম্পের পর জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের পক্ষে সাফাই গেয়েছেন ডেলসি রদ্রিগেজ। দেশে কোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তবে অনেক ভেনেজুয়েলাবাসী অভিযোগ করেছেন, আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো পৌঁছানোর আগে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের দুর্যোগ মোকাবিলার পদক্ষেপ ছিল অপর্যাপ্ত এবং হতাশাজনক।

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কোক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক বহনকারী একটি দ্রুতগামী স্পিডবোট ঢেউয়ের তোড়ে সাগরে উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস ও হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে...
২৯ মিনিট আগে
মায়ের ওপর গাড়ি তুলে দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এবার ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের সেই আইন বিভাগের ছাত্রীর বিরুদ্ধে নিজের বাবাকেও হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণীর নাম আয়ুশি (২৩)। তিনি এলএলবি শেষ বর্ষের ছাত্রী।
২ ঘণ্টা আগে
এই ব্ল্যাকআউটের সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি দেশটি। তবে গত সোমবারের একই ধরনের একটি বিদ্যুৎ বিপর্যয়ের পর চলতি বছরে এ নিয়ে মোট চারবার দেশজুড়ে ব্ল্যাকআউটের ঘটনা ঘটল। এর আগে গত মার্চ মাসে আরও দুবার পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।
২ ঘণ্টা আগে
শুক্রবার আদালত নির্দেশ দিয়েছেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই কমিশন কোনো নাগরিক বা সরকারি কর্মকর্তাকে সম্পদের বিবরণী জমা দিতে বাধ্য করতে পারবে না। একই সঙ্গে ইতিমধ্যে জমা পড়া তথ্যের ওপর ভিত্তি করে কারও বিরুদ্ধে আইনি বা শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশও করা যাবে না।
২ ঘণ্টা আগে