
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। আইআরজিসির জনসংযোগ বিভাগ আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। আইআরজিসি ঘনিষ্ঠ ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সোমবার ৬ এপ্রিল মেজর জেনারেল মাজিদ খাদেমি চলমান আগ্রাসী যুদ্ধে আমেরিকান-জায়োনিস্ট শত্রুর এক সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন।’ এতে আরও বলা হয়, ‘প্রায় অর্ধশতাব্দী ধরে বিপ্লব, রাষ্ট্রব্যবস্থা এবং ইসলামী স্বদেশের প্রতি আন্তরিক ও সাহসী অভিভাবকত্বের মাধ্যমে গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে মেজর জেনারেল খাদেমি গুরুত্বপূর্ণ, স্থায়ী এবং শিক্ষণীয় অবদান রেখে গেছেন।’
আইআরজিসি উল্লেখ করেছে, মাজিদ খাদেমির এই প্রচেষ্টা দেশের গোয়েন্দা সম্প্রদায়ের জন্য বহু বছর ধরে পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে, কৌশলগত পর্যায়ে বিদেশি শত্রুদের মোকাবিলা এবং তাদের অনুপ্রবেশ ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত কূটচাল ও শয়তানি ষড়যন্ত্র প্রতিহত করার ক্ষেত্রে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি রেজিম ২৮ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের তৎকালীন নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং বেসামরিক ব্যক্তিদের হত্যার পর ইরানের বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরের উসকানিবিহীন সামরিক অভিযান শুরু করে। এই হামলায় ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক হতাহত এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা অভিযান চালিয়ে ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে। সর্বশেষ গতকাল রোববার ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। গ এই হামলায় উত্তরাঞ্চলীয় শহর হাইফায় একটি আবাসিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছে এবং এখনো দুজন নিখোঁজ রয়েছে।
অন্যদিকে, তেল আবিবসহ মধ্যাঞ্চলের অন্তত ১৫টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টর ধ্বংসাবশেষ আছড়ে পড়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।
জর্ডানের আম্মান থেকে আল জাজিরার সাংবাদিকেরা জানিয়েছেন, হাইফা শহরে ইরানের ছোড়া একটি ভারী ক্ষেপণাস্ত্র সরাসরি একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হানে। এতে ভবনটির অর্ধেক অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। উদ্ধারকারী দলগুলো সারা রাত ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের সন্ধানে তল্লাশি চালিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। এখনো ওই একই পরিবারের আরও দুই সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির বাকি অংশ অত্যন্ত নড়বড়ে অবস্থায় থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। হাইফা শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এটি প্রায়ই ইরান ও লেবাননের হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। উদ্ধারকাজ চলাকালীনও নতুন করে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়েছিল, যা পরে তুলে নেওয়া হয়।

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি আনতে ঘাম ছুটে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলোর। এই মধ্যস্থতার অন্যতম মূল দেশ পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই পক্ষের মধ্যে, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দূরত্ব দূর করার বিষয়টি অনেকটা স্কুলপড়ুয়া বালকদের মারামারি থামানোর মতো, যাদের
৩২ মিনিট আগে
চীন সফরে যাচ্ছেন তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রী চেং লি-উন। আগামীকাল তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রী ‘শান্তি মিশন’ নিয়ে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন। সেখানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে একটি দ্বিমুখী শান্তি পরিকল্পনার খসড়া উভয় দেশের হাতে পৌঁছেছে। এক মাস ৫ দিনেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধের পর একটি সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিলেও, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়ার বিষয়ে এখনো অনড় অবস্থানে রয়েছে...
৩ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিয়ে চীনের সম্ভাব্য শক্তি প্রদর্শন আর দূরের আশঙ্কা নয়, বরং ধীরে ধীরে বাস্তবতায় রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের বাড়তে থাকা উত্তেজনা হরমুজ প্রণালিকে দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। এমনটাই মনে করছেন ভারতীয় বিশ্লেষক সৌরভ মুখার্জি।
৪ ঘণ্টা আগে