
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস।
৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ নেপালে ‘বালেন’ নামেই বেশি পরিচিত, জনসমক্ষে খুব কমই সানগ্লাস ছাড়া দেখা দেন। নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনেও তিনি নিজের পরিচিত পোশাকের ধারা বজায় রাখেন—কালো স্যুট, কালো ঐতিহ্যবাহী নেপালি টুপি ও কালো সানগ্লাস।
সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বালেন বলেন, জলবায়ু পরিবর্তন কোনো দেশের সীমান্ত মানে না এবং এর প্রভাব উন্নয়নশীল দেশগুলোকে অসমভাবে বহন করতে হচ্ছে।
গত মাসে হিমবাহধসের ফলে নেপালে সংঘটিত আকস্মিক বন্যার কথা উল্লেখ করে বালেন বলেন, ‘নেপালের এই বিপর্যয় শুধু আমাদের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি সতর্কবার্তা।’ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জলবায়ুজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত দেশগুলোর পুনরুদ্ধারে আরও অর্থায়নের আহ্বান জানান।
নেপালের সংবাদপত্র দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বালেন অত্যন্ত সচেতনভাবে জনসমক্ষে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক, আনুষ্ঠানিক অনুষ্ঠান কিংবা ক্যামেরার সামনে তিনি সাধারণত সানগ্লাস পরেন।
তবে একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, মন্ত্রিসভার বৈঠক বা ব্যক্তিগত আলোচনায় তিনি সানগ্লাস খুলে রাখেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
তবে তাঁর সানগ্লাস পরার পেছনে রাজনৈতিক ইমেজের পাশাপাশি একটি স্বাস্থ্যগত কারণও রয়েছে।
সাম্প্রতিক সময়ে নেপালের সংসদেও বালেন শাহর সানগ্লাস পরা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীরা এটিকে ‘ঔদ্ধত্য’ হিসেবে আখ্যা দিলে তিনি চিকিৎসকের ছাড়পত্র ও মেডিকেল রিপোর্ট স্পিকারের কাছে জমা দেন। চোখের একটি বিশেষ চিকিৎসাজনিত সমস্যার কারণে তাঁকে সানগ্লাস পরার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
রাজনৈতিক পরিমণ্ডলে আসার আগে বালেন শাহ ছিলেন একজন জনপ্রিয় র্যাপার ও পরে কাঠমান্ডুর নগরপিতা (মেয়র)। তিনি সব সময় জনসমক্ষে সানগ্লাস পরে হাজির হতেন। এটি নেপালের তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের কাছে তাঁর প্রথাভাঙা স্বাধীন চেতনার প্রতীকে পরিণত হয়। নিজের পাবলিক ইমেজ সচেতনভাবে বজায় রাখতে তিনি কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে বহুজাতিক বিশ্বমঞ্চ পর্যন্ত সানগ্লাসটি ব্যবহার করে আসছেন।
বালেন শাহ সংবাদ সম্মেলন বা টেলিভিশন সাক্ষাৎকার খুব কম দেন। তিনি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগ করেন। ফলে তাঁর কালো সানগ্লাস ধীরে ধীরে ব্যক্তিগত ব্র্যান্ডের অংশে পরিণত হয়েছে।
নেপালের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজে ‘Balen Shah Glasses’ নামে খুঁজলে বালেন শাহর ব্যবহৃত সানগ্লাসের আদলে তৈরি একাধিক মডেলও পাওয়া যায়। জনপ্রিয়তার কারণে এগুলো তরুণদের মধ্যে ফ্যাশন আইটেম হিসেবেও পরিচিতি পেয়েছে।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৫ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৫ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
৭ ঘণ্টা আগে
একে একে তিন সন্তানের মৃত্যু। প্রথমে ধারণা করা হয়েছিল, খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং। কিন্তু পরে জানা যায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নাটকীয় ঘটনাটি ভারতের পাঞ্জাবের। নিজের তিন শিশুসন্তানকে কীটনাশক মেশানো মিষ্টি খাইয়ে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে...
৭ ঘণ্টা আগে