
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির (স্বয়ংক্রিয়) নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেলোনির ডানপন্থী সরকার গত কয়েক সপ্তাহ ধরে লেবাননে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করে আসছে। বিশেষ করে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে কর্মরত ইতালীয় সেনাদের ওপর ইসরায়েলি হামলার ঘটনায় রোম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
উত্তর ইতালির ভেরোনা শহরে সাংবাদিকদের মেলোনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন না করে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের অন্যতম প্রধান প্রভাব হলো—ইতালি এখন থেকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের যৌথ সামরিক প্রশিক্ষণে অংশ নেবে না।
সূত্রটি আরও জানায়, প্রধানমন্ত্রী মেলোনি গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি, প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রসেত্তো এবং উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
ইতালির এই আকস্মিক ও কঠোর সিদ্ধান্তের বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স মন্তব্যের জন্য যোগযোগ করলেও কোনো সাড়া মেলেনি।

আগামী দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২৯ মিনিট আগে
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় চীনা জাহাজে বিষাক্ত সায়ানাইড পাওয়ার দাবি করেছে ফিলিপাইন। এই ঘটনাটি ইতিমধ্যে অস্থিতিশীল এই অঞ্চলে নতুন করে ভূরাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
১ ঘণ্টা আগে
ঘটনার সূত্রপাত ১৯৬০-এর দশকে। ফ্রান্সের নান্তেস শহরের বাসিন্দা মারি-তেরেসের সঙ্গে সেন্ট-নাজায়ারের ন্যাটো ঘাঁটিতে কর্মরত মার্কিন সেনা বিলির প্রেম হয়। ১৯৬৬ সালে বিলি যুক্তরাষ্ট্রে ফিরে গেলে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দুজনেই নিজ নিজ দেশে বিয়ে করেন এবং সংসারী হন।
১ ঘণ্টা আগে
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরের কাছে আড়াই শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ৯ যাত্রী জীবিত উদ্ধার হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি ও তিন রোহিঙ্গা রয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে