
ট্রানজিট বিরতির সময় সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশের এক ভারতীয় নারীকে ১৮ ঘণ্টা আটক ও হয়রানি করেছে চীনা কর্তৃপক্ষ। চীনা কর্তৃপক্ষ ওই নারীর ভারতীয় পাসপোর্ট অবৈধ বলেছে, তারা দাবি করেছে, ওই নারী তাঁর জন্মস্থান অরুণাচল প্রদেশে, যে ভূখণ্ড প্রকৃতপক্ষে চীনের অংশ।
গতকাল রোববার এক্স হ্যান্ডলে এমন অভিযোগ করে পোস্ট করেছেন পেমা ওয়াং থংডক নামে ওই নারী।
তিনি জানিয়েছেন, ২১ নভেম্বর লন্ডন থেকে জাপানে যাচ্ছিলেন। সাংহাই পুডং বিমানবন্দরে তাঁর তিন ঘণ্টার ট্রানজিট বিরতি ছিল। এক্স-এ একাধিক পোস্টে তিনি জানান, চীনা অভিবাসন কর্তৃপক্ষ এবং চায়না ইস্টার্ন এয়ারলাইনস করপোরেশন লিমিটেড তাঁর ভারতীয় পাসপোর্টকে ‘অবৈধ’ বলে দাবি করে ২১ নভেম্বর তাঁকে ১৮ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখে।
থংডক অভিযোগ করেন, অভিবাসন ডেস্কের কর্মকর্তারা সরাসরি তাঁকে জানান, তিনি অরুণাচল প্রদেশে জন্মগ্রহণ করায় তাঁর ‘ভারতীয় পাসপোর্ট অবৈধ’। তাঁর পাসপোর্ট জব্দ করা হয় এবং বৈধ জাপানি ভিসা থাকা সত্ত্বেও তাঁকে পরবর্তী ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়।
থংডকের দাবি, একাধিক অভিবাসন কর্মকর্তা এবং চায়না ইস্টার্ন এয়ারলাইনসের কর্মীরা তাঁকে অপমান ও উপহাস করেন। এমনকি তাঁকে চীনা পাসপোর্টের জন্য আবেদন করার পরামর্শও দেওয়া হয়। এই পুরো সময় তাঁকে খাবার, বিমানবন্দর সুবিধা বা তাঁর স্ট্যাটাস সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।
তিনি আরও জানান, নির্ধারিত জাপানগামী ফ্লাইটে তাঁকে উঠতে না দিয়ে শুধু চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি নতুন টিকিট কিনতে বাধ্য করা হয়। এর ফলে তাঁর বড় আর্থিক ক্ষতি হয়, কারণ তাঁকে ফ্লাইট এবং হোটেল বুকিং বাতিল করতে হয়। বিমানবন্দর ট্রানজিট এলাকায় আটকে থাকা অবস্থায়, দিশেহারা থংডক শেষমেশ যুক্তরাজ্যে থাকা এক বন্ধুর মাধ্যমে সাংহাইয়ে ভারতীয় কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেন। কনস্যুলার হস্তক্ষেপে গভীর রাতে তিনি বিমানবন্দর ত্যাগ করতে সক্ষম হন।
এই ঘটনাকে ‘ভারতের সার্বভৌমত্বের প্রতি সরাসরি অপমান’ বলে অভিহিত করেছেন থংডক। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে বেইজিংয়ের কাছে বিষয়টি উত্থাপনের জন্য আবেদন জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারত সরকার যেন জবাবদিহি নিশ্চিত করে, ক্ষতিপূরণ চায় এবং অরুণাচল প্রদেশের সমস্ত ভারতীয় নাগরিক যাতে বিদেশে ভ্রমণের সময় এই ধরনের বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করে।
উল্লেখ্য, অরুণাচল প্রদেশকে চীন ‘জাংনান’ বা তিব্বতের দক্ষিণাংশ বলে অভিহিত করে। এমনকি চীন এই অংশের নাম পরিবর্তনের চেষ্টা করে আসছে। ভারত বারবার চীনের এই দাবি প্রত্যাখ্যান করেছে।
চলতি বছরের মে মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ব্যাপারে বলেন, ভারতীয় ভূখণ্ডের নাম পরিবর্তন করলে এই ‘অস্বীকার করার অযোগ্য’ বাস্তবতা পরিবর্তিত হবে না যে, অরুণাচল প্রদেশ ‘ছিল, আছে এবং সর্বদা’ ভারতের অবিচ্ছেদ্য অংশ থাকবে।

ইরান যুদ্ধের প্রভাবে রান্নার গ্যাসের সরবরাহ সংকুচিত হয়ে আসছে ভারতজুড়ে। এ কারণে, দেশটিতে রেস্তোরাঁ ও হোটেলগুলো আজ মঙ্গলবার সম্ভাব্য বিঘ্ন এবং এমনকি বন্ধ হয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শিল্পখাতের অনুরোধগুলো পর্যালোচনার জন্য একটি প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৫ মিনিট আগে
ইরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে উপসাগরীয় অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছিলেন, যুদ্ধ প্রায় শেষের পথে, তখনই তেহরানের এই হুঁশিয়ারি ছিল তার বক্তব্যের সরাসরি জবাব। আজ মঙ্গলবার ইরান এই ঘোষণা দিয়েছে বলে
৩৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর দিচ্ছেন। একই সময়ে তাঁর কিছু উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাঁকে একটি ‘এক্সিট র্যাম্প’ বা ‘প্রস্থানপথ’ খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন। কারণ, তেলের দাম দ্রুত বাড়ছে এবং দীর্ঘস্থায়ী সংঘাত রাজনৈতিক প্রতিক্রি
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান ইরানের মার্কিন–ইসরায়েলি আগ্রাসন তেল সরবরাহে বিঘ্ন ঘটানোয় এবং জ্বালানির দামে অস্থিরতা তৈরি হওয়ায় সরকারি কর্মীদের হোম অফিস বা ঘরে বসে কাজের আহ্বান জানিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। একই সঙ্গে শক্তি সাশ্রয়ের আরও নানা পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা
২ ঘণ্টা আগে