Ajker Patrika

ভ্যাকসিন রপ্তানি স্থগিত রাখতে পারে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : ১৮ মার্চ ২০২১, ২০: ৫৬
ভ্যাকসিন রপ্তানি স্থগিত রাখতে পারে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন কভিড ভ্যাকসিন রফতানি স্থগিত করে দিতে পারে বলে জানিয়েছেন ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন।

গত সপ্তাহে ইতালি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অস্ট্রেলিয়ায় রফতানি স্থগিত  করে দিয়েছে। আর এই পদক্ষেপকেই সমর্থন দিল ইইউ।

ভ্যাকসিন রফতানি স্থগিত রাখার বিষয়ে ‍ইউরোপীয় ইউনিয়ন বলছে, অ্যাস্ট্রাজেনেকার যে পরিমান ভ্যাকসিন ইইউকে দেওয়ার কথা ছিল তা দিতে ব্যর্থ হয়েছে। চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আগে ইউরোপকে প্রাধান্য দিতে হবে।  
 
ইতালি থেকে অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ ডোজ টিকা অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু তা ইতালি সরকার আটকে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) যে কোন দেশ এই সিদ্ধান্ত নিতে পারে। তবে তাদের ইইউ থেকে অনুমতি নিতে হবে। ইতালি যা করেছে ইউনিয়নভুক্ত অন্য দেশও এমন করতে পারে। এতে কোন সমস্যা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট উরসুলা।  

উরসুলা জানান, অ্যাস্ট্রাজেনেকার এপ্রিলের মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে ১০০ মিলিয়ন ডোজ দেওয়ার কথা ছিল কিন্তু তারা এখনও ১০ শতাংশের বেশি দিতে পারেনি। তাই অ্যাস্ট্রাজেনেকার আগে ইউরোপীয় ইউনিয়নকে প্রাধান্য দিতে হবে। 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত