
জাপানের গিফুতে এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় দক্ষিণ কোরিয়ার পুরুষ হকি দলকে। গত শুক্রবার ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের বদলে ভুলে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গিফুর গ্রিন স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা। এ সময় উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বেজে উঠলে খেলোয়াড়েরা বিভ্রান্ত হয়ে একে অন্যের দিকে তাকাতে থাকেন।
ভুল বুঝতে পেরে স্টেডিয়ামের ঘোষক দ্রুত ক্ষমা চান। তিনি বলেন, ‘আমরা সত্যিই দুঃখিত, ভীষণ দুঃখিত। কোরিয়া প্রজাতন্ত্রের জাতীয় সংগীতের বদলে আমরা অন্য একটি গান বাজিয়ে ফেলেছি।’ এরপর তিনি আবারও বলেন, ‘আমি সত্যিই দুঃখিত।’ তবে এই ঘটনার পর মাঠের খেলায় কোনো প্রভাব পড়েনি। বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার জাতীয় সংগীত নিষিদ্ধ। যুদ্ধকালীন শত্রু দেশটির অন্যান্য প্রতীকও সেখানে নিষিদ্ধ।
১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ শান্তিচুক্তির মাধ্যমে শেষ হয়নি, বরং যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছিল। ফলে উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো প্রযুক্তিগতভাবে পরস্পরের সঙ্গে যুদ্ধে রয়েছে। জাতীয় সংগীত বাজানোর এই ভুলের বিষয়ে এশিয়ান গেমসের আয়োজক কমিটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এদিকে, এশিয়ান গেমসের আয়োজনে বেশ কয়েকটি সমস্যা নিয়ে দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছে। বাস্কেটবল দলের খেলোয়াড়েরা তাদের কক্ষের আকার নিয়ে অসন্তোষ জানিয়েছেন। এ ছাড়া পরিবহনসংক্রান্ত সমস্যার কারণে পুরুষ ফুটবল দলের প্রস্তুতিও ব্যাহত হয়েছে। এই দলটি এশিয়ান গেমসের বর্তমান চ্যাম্পিয়ন।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে দীর্ঘদিন ধরে দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকা পেশমার্গা বাহিনীকে একক কমান্ডের অধীনে আনা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এই ঐতিহাসিক একীভূতকরণের ঘোষণা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ায় প্রাণ বাঁচাতে লোহিতসাগর পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ জিবুতিতে পালিয়ে যাচ্ছে হাজারো ইয়েমেনি। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দেশটির লোহিতসাগর উপকূলে সাম্প্রতিক লড়াইয়ে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের ছত্তিশগড়ের রায়পুরে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেয়ে গ্রাম ফেরার দুই দিন পর টেলিগ্রাফ অনলাইনের এক সাংবাদিককে প্রশ্নটি করেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা মুস্তাকিম শেখ। ৪ সেপ্টেম্বর রাতে ছত্তিশগড়ের বিলাসপুরের সিরগিতি থানা-পুলিশ মুস্তাকিম ও তাঁর ছোট ভাই সাবিরসহ ২৩ জন বাংলাভাষী মুসলিমকে
৩ ঘণ্টা আগে
হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাও ও পলিটিকো। প্রতিষ্ঠান তিনটি বলেছে, তাদের সাংবাদিকদের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করে হোয়াইট হাউসে প্রবেশ বন্ধ করা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন
৩ ঘণ্টা আগে