জাপানের জনসংখ্যা ধীরে ধীরে কমছে। ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে অব্যবহৃত ও পরিত্যক্ত বাড়ির সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। যেসব বাড়ি খালি পড়ে আছে অর্থাৎ যেসব বাড়িতে বসবাসের কেউ নেই—জাপানে এসব বাড়িকে বলা হয় ‘আকিয়া’। পরিসংখ্যান বলছে, গত দুই দশকে জাপানে এ ধরনের বাড়ির সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।
আজ বৃহস্পতিবার নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে জাপানের খালি বাড়ি বা আকিয়ার সংখ্যা দাঁড়িয়েছিল ৩৫ লাখে। পরিসংখ্যান বলছে, দেশটিতে ২০৩০ সাল পর্যন্ত আকিয়ার সংখ্যা হবে প্রায় ৪৭ লাখ।
জাপান সরকার মনে করছে, অব্যবহারের ফলে এই বাড়িগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে। এতে নিরাপত্তা এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সৃষ্টি করতে পারে। তবে এই বিষয়ে সময়োপযোগী এক পরিকল্পনা হাজির করেছে বেসরকারি লজিং অপারেটর সংস্থা এয়ারবিএনবি। খালি হয়ে যাওয়া বাড়িগুলোকে ভ্রমণপিপাসু ও পর্যটকদের বসবাসের জন্য ব্যবহারের চিন্তা করছে প্রতিষ্ঠানটি।
এয়ারবিএনবি-এর কান্ট্রি ম্যানেজার ইয়াসুয়ুকি তানাবে নিক্কেই এশিয়াকে বলেন, ‘ব্যবসার জন্য আরও আকিয়া ব্যবহার করার উপায় খুঁজতে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা করছি।’
তিনি আরও বলেন, ‘আকিয়ার সংখ্যা বাড়ছে এবং আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।’
ভ্রমণকারীদের থাকার জন্য বিশ্বের বিভিন্ন দেশে বাড়ি অফার করে এমন একটি প্ল্যাটফর্ম পরিচালনা করে এয়ারবিএনবি। সংস্থাটি কোনো খালি বাড়িকে অধিগ্রহণ কিংবা সংস্কার করে না। বরং এটি বাড়ির মালিক কিংবা কর্তৃপক্ষকেই উৎসাহিত করে যেন—বাড়িটি পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হয়।
তবে ঐতিহ্যবাহী লোকজ বাড়িগুলোকেই এয়ারবিএনবি-এর বেশি পছন্দ। এ ধরনের বাড়িগুলো জাপানে কমিঙ্কা নামে পরিচিত। চলতি বছর জাপানের কমিঙ্কা অ্যাসোসিয়েশনকে ১০ লাখ ডলার দান করেছে সংস্থাটি।
শুধুমাত্র গত অক্টোবরেই জাপানে ২৫ লাখ ২০ হাজার পর্যটক পা রেখেছে। এয়ারবিএনবি-এর জাপান শাখা দাবি করেছে, গত সেপ্টেম্বরে শেষ হওয়া ১২ মাসে এর বুকিং চার বছর আগের তুলনায় ৭৫ শতাংশ বেড়েছে।

বছরের শুরুর দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত ৮১টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিমান ও ড্রোনের কারণে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। সম্প্রতি কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪২ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একজন কো–পাইলট বা সহকারী পাইলট তেল আবিবগামী একটি বিমান ক্র্যাশ করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইন্টারনেটে নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ছে। অনেকেই বিষয়টিকে ‘বিবিউড’ (Bibiwood) আখ্যা দিয়ে সরকারি ...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণের সক্ষমতা ‘অর্থবহভাবে’ কমাতে হবে। তবেই যুক্তরাষ্ট্রের দাবি পূরণ হবে এবং দুই দেশের মধ্যে চলমান সাত মাসের যুদ্ধ শেষ করার পথ তৈরি হতে পারে। তবে আলোচনায় ইরানের সিদ্ধান্ত আসলে কারা নেয়, তা নিয়ে ওয়াশিংটন এখনো...
১ ঘণ্টা আগে
জনসংখ্যা কমে যাওয়া সমস্যার মুখোমুখি এশিয়ার দেশ জাপান। একই সঙ্গে দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার সমস্যায়ও আছে দেশটি। এ পরিস্থিতিতে এক নতুন অভিযোগ উঠে এসেছে দেশটির এক শহরের বিরুদ্ধে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, জাপানের মধ্যাঞ্চলের তোয়ামা শহরের কর্মকর্তারা সর্বশেষ আদমশুমারিতে জনসংখ্যার সংখ্যা
২ ঘণ্টা আগে