
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার সংক্ষিপ্ত যুদ্ধের সময় সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তিনি দাবি করেছেন, এ বছরের শুরুর দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য এক পারমাণবিক সংঘাত ঠেকাতে ভূমিকা রেখেছিলেন তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি তখন ‘উত্তাল’ ছিল। তবে সাতটি যুদ্ধবিমান ভারত-পাকিস্তান কোন দেশের, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ভারত ও পাকিস্তানের যুদ্ধটা পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল...এরই মধ্যে সাতটা যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। আমি তখন বলেছিলাম, তোমরা কি বাণিজ্য করতে চাও? লড়াই চালালে আমরা কোনো বাণিজ্য করব না। তোমাদের ২৪ ঘণ্টা সময় আছে, মীমাংসা করো। এরপর তারা বলল, এখন আর যুদ্ধ চলছে না।’
ট্রাম্পের দাবি, শুল্ক ও বাণিজ্য চাপ প্রয়োগের মাধ্যমেই তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। তাঁর ভাষায়, ‘আমার হাতে শুল্ক ও বাণিজ্যের হাতিয়ার ছিল। আমি বলেছিলাম, ‘তোমরা যদি লড়াই চালিয়ে যেতে চাও, সবাইকে মেরে ফেলতে চাও, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু তখন আমি তোমাদের প্রত্যেকের ওপর শতভাগ শুল্ক বসাব। এরপরই সবাই পিছু হটে যায়।’
মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করেছেন, তিনি ১০ মের যুদ্ধবিরতি করিয়েছেন, যা ওয়াশিংটন ‘এক দীর্ঘ রাতের’ আলোচনার পর ঘোষণা করেছিল। এরপর থেকে তিনি ডজনখানেকবার বলেছেন যে তিনি ‘উত্তেজনা প্রশমনে সাহায্য করেছেন।’
গত জুনে এক ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা স্বীকার করেন, ৭ মে রাতে পাকিস্তানে বেসামরিক স্থাপনায় হামলা চালানোর পর ভারতীয় বিমানবাহিনীর ‘কিছু বিমান হারাতে হয়েছে’। ইন্দোনেশিয়ায় এক সেমিনারে এ স্বীকারোক্তি দেন ভারতের প্রতিরক্ষা অ্যাটাশে ক্যাপ্টেন শিব কুমার। ভারতীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করে।

জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ‘মিউনিখ সিকিউরিটি সামিট’-এ এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইউরোপীয় নেতারা উদ্বেগ নিয়ে অপেক্ষা করছিলেন—তিনি ঝগড়ার সুরে কথা বলবেন, নাকি সম্পর্ক মেরামতের বার্তা দেবেন?
১৩ মিনিট আগে
বিশ্বের বিভিন্ন দেশে ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন লাখো মানুষ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিবিসি জানিয়েছে, ইরানের প্রয়াত শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’-এর আহ্বান জানানোর পর এই কর্মসূচি পালিত হয়।
১ ঘণ্টা আগে
ভারতীয় লেখক ও অধিকারকর্মী অরুন্ধতী রয় ৭৬ তম ‘বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (বার্লিনালে)-এ অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, উৎসবের উদ্বোধনী দিনের সংবাদ সম্মেলনে গাজা প্রসঙ্গে জুরি সদস্যদের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি
৪ ঘণ্টা আগে
জেন-জি বা তরুণ প্রজন্মকে নিয়ে অনেকের নেতিবাচক ধারণা থাকলেও আয়ের ক্ষেত্রে তারা আগের সব রেকর্ড ভেঙে দিচ্ছে। গত বছর যুক্তরাজ্যে ৩০ বছরের কম বয়সী রেকর্ডসংখ্যক করদাতা ১০ লাখ পাউন্ডের (প্রায় ১৬ কোটি টাকা) বেশি আয় করেছেন, যাঁদের এক হাজারজনই জেন-জি। এইচএমআরসি বা ব্রিটিশ রাজস্ব বিভাগের নথিপত্র বিশ্লেষণ করে
৪ ঘণ্টা আগে