ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো ধরনের ‘বল প্রয়োগমূলক’ ঘটনা ঘটতে না দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এই অঞ্চলের চার দেশের জোট কোয়াড। এ ছাড়া জোটবদ্ধ দেশগুলোর মধ্যকার সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই প্রত্যয় ব্যক্ত করেন জোটের নেতারা।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি ওঠে এসেছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাশা হায়াশি অংশ নেন। তাঁরা কোভিড-১৯, সাইবার হুমকি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে এই সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতিকে বিশেষজ্ঞরা চীনের অর্থনৈতিক-সামরিক সম্প্রসারণে বিরুদ্ধে একটি মৃদু ধাক্কা বলে বিবেচনা করছেন।
এক যৌথ বিবৃতিতে এই চার পররাষ্ট্রমন্ত্রী মানবিক ত্রাণ-দুর্যোগে সহায়তা, আঞ্চলিক অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে উত্তর কোরিয়ার ‘অস্থিতিশীল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের’ নিন্দাও জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, অনানুষ্ঠানিক কোয়াড জোট তার আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর করতে, অনিয়ন্ত্রিত ও অবৈধ মাছ শিকারে বিরুদ্ধে কাজ করতে তাঁদের সক্ষমতা বাড়াতে বদ্ধপরিকর।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন বলেছেন, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জোটের সদস্যদেশগুলোর সমুদ্র সীমানা নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি, গভীর সমুদ্র থেকে সম্পদ আহরণের ক্ষমতা বৃদ্ধি, নৌ ও বিমান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এবং অবৈধভাবে মাছ শিকারের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য সামুদ্রিক সুরক্ষা সহায়তা বাড়াতে সম্মত হয়েছি আমরা।’
উল্লেখ্য, এমন এক সময়ে কোয়াডের এই বৈঠক অনুষ্ঠিত হল যখন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশ ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা করছে।

বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৩৩ মিনিট আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
২ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি যৌথ নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে...
৩ ঘণ্টা আগে
মাদক পাচারকারীদের বিরুদ্ধে ইকুয়েডরের নিরাপত্তা বাহিনী সিরিজ অভিযানে নেমেছে। সম্প্রতি এ রকমই একটি অভিযানে তিন সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত ও আরও বহু সদস্য গ্রেপ্তার হয়েছেন। তবে এবার কেবল গোয়েন্দা তথ্য বা প্রশিক্ষণ নয়, এই অভিযানে সরাসরি ভারী অস্ত্রে সজ্জিত মার্কিন সেনাদের একটি...
৪ ঘণ্টা আগে