ইউক্রেনের ছোড়া ১১টি ড্রোন ভূপাতিত করার পর নিরাপত্তার স্বার্থে মস্কোর চারটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরই বন্ধ করে দিয়েছে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী। আজ রোববার স্থানীয় বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিমানবন্দরগুলো থেকে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।
ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াৎসিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে মস্কোর ডমোডেডোভো, ভনুকোভো, ঝুকোভস্কি এবং শেরেমেতিয়েভো—এই চারটি আন্তর্জাতিক বিমানবন্দরেই আকাশপথ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম (ম্যাক্স) চ্যানেলে জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর দিকে ধাবমান আরও একটি ইউএভি বা ড্রোন প্রতিহত করেছে। বিকেল ৪টার দিকে (স্থানীয় সময়) দেওয়া সর্বশেষ পোস্টে তিনি লিখেন, ‘এই নিয়ে মোট ভূপাতিত করা ড্রোনের সংখ্যা ১১টিতে পৌঁছেছে।’
রাশিয়া-ইউক্রেন প্রতিবেশী দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চার বছর পূর্ণ হওয়ার পথে। রাশিয়ার দাবি, ইউক্রেন নিয়মিত মস্কোসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালাচ্ছে। পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়াও ইউক্রেনের ওপর ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলীয় এলাকায় শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
৫ ঘণ্টা আগে
মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার কেন্দ্র হতে চায় তুরস্ক। দেশটির শিক্ষা কর্তৃপক্ষ ২০২৮ সালের মধ্যে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩১ শতাংশের বেশি বাড়িয়ে ৫ লাখে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। দীর্ঘ মেয়াদে এই সংখ্যা দ্বিগুণ করারও পরিকল্পনা রয়েছে।
৫ ঘণ্টা আগে
৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ২০ শতাংশ বা তার নিচে নামাতে রাজি হয়েছে ইরান। তবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ৩০০ কেজি ইউরেনিয়াম বিদেশে পাঠাতে সম্মত নয় দেশটি। এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে তারা শিগগির উপস্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগোর নিরাপত্তা বলয়ে ঢুকে পড়েছিলেন সশস্ত্র এক ব্যক্তি। পরে তাঁকে গুলিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রবেশের পর এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে...
৮ ঘণ্টা আগে