
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। তেহরান ‘খুব মরিয়া হয়ে’ ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করতে চায়।
চলমান অচলাবস্থা কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, মূল বিষয়টি ইরানের পারমাণবিক কর্মসূচি। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তিনি আরও বলেন, ‘আমরা অনেক বিষয়ে একমত হয়েছি।’ তবে ইরানের পারমাণবিক সক্ষমতা-সংক্রান্ত বিষয়ে একমত হওয়া যায়নি বলে ইঙ্গিত দেন ট্রাম্প।
গত শনিবার পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ইসলামাবাদে আলোচনায় বসে। প্রায় ২১ ঘণ্টা আলোচনা শেষে রোববার সকালে এই বৈঠক শেষ হয় কোনো সমঝোতা ছাড়াই। এরপর আজ ইরানের সব বন্দর অবরোধ করল যুক্তরাষ্ট্র।

স্পেনে অননুমোদিতভাবে বসবাস ও কাজ করা প্রায় ৫ লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার পথ প্রশস্ত করে একটি ডিক্রি অনুমোদন করেছে দেশটির প্রগতিশীল জোট সরকার। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশে অভিবাসন নীতি কঠোরতর হচ্ছে, তখন স্পেন ঠিক তার উল্টো পথে হাঁটল।
৪ মিনিট আগে
মহারাষ্ট্রের অমরাবতীতে অন্তত ১৮০ কিশোরীকে যৌন নিপীড়ন এবং ৩৫০ টিরও বেশি অশ্লীল ভিডিও রেকর্ডের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় এক এমপির অভিযোগের পর পুলিশ দ্রুত তাকে আটক করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়ে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জায়নবাদী মিলিশিয়া গোষ্ঠীগুলো নাৎসি জার্মানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। ইসরায়েলের সদ্য অবমুক্ত হওয়া কিছু গোপন নথিতে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াগামী একটি ফ্লাইটে নারী সহযাত্রীকে ধর্ষণসহ যৌন নিপীড়নের অভিযোগে এক ৫২ বছর বয়সী ভারতীয়কে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়া পুলিশ। ঘটনাটি গত সোমবারের। ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় যাচ্ছিল।
৪ ঘণ্টা আগে