
হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৮ এপ্রিল) সমুদ্র নিরাপত্তা ও শিপিং-সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
এর মধ্যে অন্তত একটি ট্যাংকারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংস্থা ইউকেএমটিও।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি ট্যাংকার লক্ষ্য করে আইআরজিসির দুটি গানবোট থেকে গুলি চালানো হয়। তবে হামলায় ট্যাংকার ও এর ক্রু সদস্যরা অক্ষত ও নিরাপদ রয়েছেন। হামলার ফলে জাহাজের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা এর প্রভাব কতটুকু, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
উল্লেখ্য, গতকালই ইরান হরমুজ প্রণালি ‘উন্মুক্ত’ করার ঘোষণা দিয়েছিল। কিন্তু আজ শনিবার সকাল থেকে আবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নেয় আইআরজিসি এবং নতুন করে কিছু শর্ত আরোপ করে।

হরমুজ প্রণালি নিয়ে ইরানের ঘন ঘন অবস্থান পরিবর্তনে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ বন্ধের ভয় দেখিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেল’ করতে চাইছে। তবে তারা এটা করতে পারবে না।
২৬ মিনিট আগে
হামলার শিকার জাহাজ দুটির নাম ‘জগ অর্ণব’ ও ‘সানমার হেরাল্ড’। দুটি জাহাজেই সরাসরি গুলি করা হয়েছে। নয়াদিল্লি জাহাজ দুটিতে আইআরজিসির গুলির বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি অতিক্রম করার সময় অপরিশোধিত তেলবাহী একটি ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার ভারত সরকারের একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই ঘটনার পরপরই ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি।
২ ঘণ্টা আগে
ইরানের সেনা দিবস উপলক্ষে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি নতুন লিখিত বার্তা প্রকাশিত হয়েছে। তবে এই বার্তায় চলমান পরিস্থিতির সবচেয়ে আলোচিত দুটি বিষয়—হরমুজ প্রণালি ও ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সম্পর্কে কোনো উল্লেখ না থাকায় যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে