অস্ট্রেলিয়ার নতুন মুদ্রায় রাজা তৃতীয় চার্লসের ছবি থাকছে না বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এক ঘোষণায় রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) জানায়, নতুন মুদ্রায় ‘আদিবাসী অস্ট্রেলীয়দের ইতিহাস ও সংস্কৃতির’ প্রতি শ্রদ্ধা জানানো হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনার পর রিজার্ভ ব্যাংক পরিচালনা পর্ষদ মুদ্রায় পরিবর্তন আনার এই সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়ার বেশির ভাগ মুদ্রায় এখন আদিবাসী সংশ্লিষ্ট শিল্পকর্ম আছে।
দেশটির এখনকার সব ৫ ডলারের মুদ্রার এক পাশে প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি আছে। তবে রানির মৃত্যুর পর অস্ট্রেলিয়া নিজেদের ৫ ডলারের ব্যাংক নোট থেকে তাঁর ছবি সরানোর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নতুন রাজা চার্লসের ছবিও যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
আপাতত ৫ ডলার ছাড়া অন্য কোনো ব্যাংক নোট বদলানোর কথা ভাবছে না অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক আরবিএ। তবে নতুন নকশা কবে নাগাদ উন্মুক্ত হবে তা জানা যায়নি।
উল্লেখ্য, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ সিংহাসনে অভিষেক হয় তাঁর ছেলে রাজা চার্লসের। এর মধ্য দিয়ে চার্লস যুক্তরাজ্যের বাইরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া কমনওয়েলথভুক্ত আরও ১২টি দেশের রাষ্ট্রপ্রধান হন। যদিও এটা এক ধরনের আলংকারিক পদ, দেশগুলোর ক্ষমতাকাঠামো বা নীতিনির্ধারণে কোনো ভূমিকা থাকবে না তাঁর।
অস্ট্রেলিয়ায় সব সময়ই কোনো না কোনো ব্যাংক নোটে ব্রিটিশ রাজা বা রানির ছবি ছিল। তবে সম্প্রতি দেশটি সিদ্ধান্ত নেয় যে,৫ ডলারের নোটে রানির ছবি সারানো হবে। তবে নতুন রাজার ছবি স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে না।

বোনকে হত্যার প্রতিশোধ নিতে তাঁর স্বামীকে হত্যা করেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তেলেঙ্গানার নিজামাবাদে চিত্তারি হরিবাবু (২৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।
৩৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের বিনিয়োগ থাকা একটি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান পাকিস্তানের কাছে প্রতিরক্ষা প্রযুক্তি বিক্রির বিষয়ে আলোচনা করছে। চীনের ওপর ইসলামাবাদের নির্ভরতা কমানোর অংশ হিসেবে এই চুক্তি করার চেষ্টা চলছে।
১ ঘণ্টা আগে
দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ খোলা মাঠে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে তিনজনই অপ্রাপ্তবয়স্ক। কয়েক দিন পর পচে যাওয়া মরদেহ উদ্ধারের সময় তার শরীরের কিছু অংশ কুকুরে খেয়ে ফেলেছিল।
২ ঘণ্টা আগে
ইরান সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী হুতিদের গত এক সপ্তাহের সামরিক তৎপরতার পর তাদের নিয়ন্ত্রণে রাখতে তেহরানকে সহযোগিতা করার জন্য গোপনে অনুরোধ জানিয়েছে চীন। সৌদি আরব বেইজিংয়ের কাছে সহায়তা চাওয়ার পর চীন ইরানের কাছে এই বার্তা দিয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ইরানি কর্মকর্তা। তাঁরা নাম প্রকাশ...
৩ ঘণ্টা আগে