নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে আজ বৃহস্পতিবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন বেসামরিক নাগরিকসহ হামলাকারী নিহত হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ছয়জন। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়িক কেন্দ্র অকল্যান্ডের একটি নির্মাণ সাইটে এই গোলাগুলি হয়। তবে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এই হামলাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করেননি। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ চলবে।
পুলিশ বলছে, অকল্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে গুলি চালান এক বন্দুকধারী। এতে দুজন নিহত হন। এরপর পুলিশ গুলির শব্দ শুনে ওই বন্দুকধারীকে অনুসরণ করলে তখনো তিনি শটগান দিয়ে গুলি চালাতে থাকেন। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে হামলাকারী নিহত হন।
এ ছাড়া এই হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন হিপকিন্স। এ নিয়ে তিনি বলেছেন, পুলিশ সাহসিকতার সঙ্গে দ্রুতই ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন বলেছেন, ‘ফিফার সব কর্মী ও ফুটবল দল নিরাপদে রয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেন, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।’

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে কয়েক দিনের মধ্যেই উপসাগরীয় দেশগুলোর জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে ইরানের। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
মাত্র ছয় বছর বয়সেই রুবিকস কিউব সমাধানে বিশ্ব রেকর্ড গড়েছে চীনের এক শিশু। লিয়ান ইউনঝি নামের মেয়েটি তিন দিনের ব্যবধানে দুটি প্রতিযোগিতায় ৩ ×৩ × ৩ রুবিকস কিউব সমাধানে নারীদের বিশ্ব রেকর্ড ভেঙেছে।
৩ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা প্রায় ১০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে। তিনি বলেছেন, ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে যত মানুষ মারা গিয়েছিল, এবারের বন্যাতেও মৃতের সংখ্যা সেই পর্যায়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগে