
মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক অভাবনীয় ও নাটকীয় মোড় দেখা দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর ওপর অনিচ্ছাকৃত হামলার জন্য রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এই ক্ষমা প্রার্থনার কয়েক মিনিটের মাথায় কাতারের রাজধানী দোহার আকাশে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান অত্যন্ত নমনীয় সুরে বলেন, ‘প্রতিবেশী দেশগুলো, যারা আমাদের হামলার শিকার হয়েছে, তাদের কাছে আমি ক্ষমা চাওয়া প্রয়োজন বলে মনে করি। আমাদের কোনো প্রতিবেশী দেশ দখলের বিন্দুমাত্র অভিপ্রায় নেই।’
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানিয়ে ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ‘এখন থেকে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, আক্রান্ত না হওয়া পর্যন্ত তারা কোনো প্রতিবেশী দেশের ওপর হামলা চালাবে না।’
প্রেসিডেন্ট তাঁর ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই পরিস্থিতিকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে চায়, তারা যেন ‘সাম্রাজ্যবাদের পুতুল’ না হয়। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সমর্থন করা কোনো সম্মানের পথ নয় বলেও তিনি মন্তব্য করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই শান্তিবার্তার রেশ কাটতে না কাটতেই কাতারের রাজধানী দোহার আকাশে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং নিরাপত্তা অ্যালার্ম বেজে ওঠে। ধারণা করা হচ্ছে, এটি একটি ইন্টারসেপশন বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধের শব্দ ছিল।
এদিকে ইরানি সেনাবাহিনী এবং সরকারের সিদ্ধান্তের মধ্যে কোনো সমন্বয়হীনতা বা যোগাযোগের ঘাটতি ছিল কি না, তা নিয়ে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, প্রেসিডেন্টের হামলা না করার ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাটি ঘটে।
এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষের মোবাইল ফোনে এক জরুরি বার্তায় জানায়, পারস্য উপসাগরীয় দেশটিতে নিরাপত্তাঝুঁকি ‘উচ্চতর’ পর্যায়ে রয়েছে। তবে এর কিছু সময় পরই আরেকটি বার্তায় জানানো হয়, ‘নিরাপত্তা হুমকি দূর করা হয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক।’
বিশ্লেষকদের মতে, ইরানের এই ক্ষমা প্রার্থনা এবং পরবর্তী বিস্ফোরণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও রহস্যময় করে তুলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নেতৃত্ব বর্তমানে ‘নিষ্ক্রিয়’ হয়ে পড়েছে এবং তিনি দেশটিতে এমন নতুন নেতৃত্ব খুঁজছেন যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। সিএনএন-কে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প ইরান ইস্যু ছাড়াও কিউবা পরিস্থিতি এবং যুক্তরাষ
১৫ মিনিট আগে
শ্রীলঙ্কা উপকূলে যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে টর্পেডোর আঘাতে একটি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার রেশ কাটতে না কাটতেই, আরেকটি ইরানি জাহাজকে ভারতের বন্দরে নোঙর করার অনুমতি দিল নয়াদিল্লি। আজ শনিবার রাজধানী দিল্লিতে আয়োজিত এক ভূ-রাজনৈতিক সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ তথ্য নিশ্চিত জানান।
৩৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত উদ্যোগ ‘বোর্ড অব পিস’-সংক্রান্ত সব ধরনের আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।
২ ঘণ্টা আগে
জেন-জি বিপ্লবে অশান্ত নেপালে চলছে সাধারণ নির্বাচন পরবর্তী ভোট গণনা। বিপ্লবের জনপ্রিয় মুখ বালেন্দ্র শাহ ভোটে এগিয়ে আছেন বেশ বড় ব্যবধানে। ব্যবধান বজায় থাকলে এই র্যাপার থেকে রাজনীতিবিদ বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহই হতে পারেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।
৩ ঘণ্টা আগে