
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে পুনরায় সংক্রমণের ঝুঁকি থাকলেও ডেলটা ধরনের মতো এটি রোগীকে গুরুতর অসুস্থ করে না। গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য দেখে বোঝা যাচ্ছে, ওমিক্রনে পুনরায় সংক্রমণের ঝুঁকি বেশি। তবে এটিতে গুরুতর অসুস্থ হয় না।
তবে ওমিক্রন নিয়ে চূড়ান্ত বলার জন্য আরও তথ্য প্রয়োজন বলে জানান গেব্রেয়াসুস। পাশাপাশি বিশ্বের সব দেশকে ওমিক্রন নিয়ে নজরদারি বাড়িয়ে এর স্পষ্ট চিত্র তুলে ধরার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ তথ্য এমন সময়ে এল, যখন করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে আবারও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। সেই সঙ্গে অনেক দেশে লকডাউনের সম্ভাবনাও তৈরি হয়েছে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ওমিক্রন কম গুরুতর হলেও এটি নিয়ে সতর্ক থাকতে হবে। তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, এখন যেকোনো আত্মতুষ্টি জীবন হারানোর কারণ হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক মাইকেল রায়ানও মনে করেন, ওমিক্রনের সংক্রমণক্ষমতা বেশি, তবে এটি গুরুতর অসুস্থ করে না।
মাইকেল রায়ান বলেন, এই ভাইরাস ঠেকানো সম্ভব না এমন নয়। এটা ঠিক যে, ভাইরাসটির মানুষের মধ্যে সংক্রমণের ক্ষমতা বেশি। তাই অন্যদেরও নিজেকে রক্ষা করার জন্য ভাইরাস থামাতে আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে।
এদিকে গতকাল বুধবার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক এক বিবৃতিতে ওমিক্রনের বিরুদ্ধে তাদের টিকার তৃতীয় ডোজ কার্যকর বলে দাবি করেছে।
এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, গবেষণাটি খুব ছোট আকারে করা হয়েছে। আর কোম্পানিটি শুধু অ্যান্টিবডি ধ্বংস করতে পারে কি না, সেদিকেই জোর দিয়েছে। তবে আমরা জানি, রোগ প্রতিরোধক্ষমতার বিষয়টি এই গবেষণার চেয়ে আরও জটিল।

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো থেকে আজ বুধবার শেষ মার্কিন সেনারা সরে যাওয়ার কথা। ইরান এবং ইরানের মিত্রদের কাছে এই ঘটনা এক ধরনের বিজয়। কারণ, ইরাকে তাদের গভীর প্রভাব রয়েছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালানোর পর দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কয়েক লাখ ইরাকি
৩২ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
৩ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা এখনও চলছে। তারা জানিয়েছে, গঙ্গাসহ (বাংলাদেশে পদ্মা) দুই দেশের মধ্যে অভিন্ন যেসব নদী রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা ও বিষয়গুলোর সমাধান করা হয় যৌথ নদী কমিশনের মাধ্যমে।
৩ ঘণ্টা আগে