ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের তৈরি করোনা ভ্যাকসিনে কোনও শূকরের উপাদান ব্যবহার করা হয়নি। ইন্দোনেশিয়ার সরকার অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে শূকরের উপাদান ব্যবহার অভিযোগ এনে উদ্বেগ প্রকাশের পর রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট এই কোম্পানি।
এ নিয়ে ইন্দোনেশিয়ার অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র রিজমান আবুদারী বলেন, উত্পাদন প্রক্রিয়াটির পুরো পর্যায়ে, এই ভ্যাকসিন শূকরের কোনও উপাদান বা অন্যান্য প্রাণীর উপাদান ব্যবহার করা হয়নি।
এর আগে শুক্রবার ইন্দোনেশিয়ার সর্বোচ্চ মুসলিম নীতি নির্ধারণী কর্তৃপক্ষ ইন্দোনেশিয়া উলামা কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন হারাম কারণ শূকরের অগ্ন্যাশয়ের অংশ ব্যবহাআর করা হয়েছে। তবে হারাম ঘোষণা করলেও করোনাভাইরাস মহামারির জরুরি পরিস্থিতিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ এই ধর্মীয় পরিষদ।
এশিয়ায় যে কয়েকটি দেশ করোনাভাইরাস মহামারিতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইন্দোনেশিয়া তার মধ্যে অন্যতম। দেশটিতে শনিবার পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ৭৮৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছ্রে মারা গেছেন ৩৯ হাজার ৪৪৭ জনের।










