
বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ (রেয়ার আর্থ) সরবরাহ নিশ্চিত করতে ব্রাজিল ও ভারত একটি কাঠামোগত চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় দুই দেশ খনিজ প্রক্রিয়াজাতকরণে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে। বিরল খনিজের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে অস্থিরতার মধ্যে দুই দেশ চুক্তি করল।
আজ শনিবার নয়াদিল্লিতে এক বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, গুরুত্বপূর্ণ খনিজ-সংক্রান্ত এই চুক্তি একটি নতুন ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সহায়তা করবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গত বুধবার তিন দিনের সফরে ভারতে পৌঁছান।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেয়ার আর্থ মজুতের দেশ ব্রাজিল ভারতের জন্য একটি সম্ভাব্য বিকল্প সরবরাহ উৎস হতে পারে। ভারত ইলেকট্রনিকস, নবায়নযোগ্য জ্বালানি ও প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় কাঁচামালের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরতা কমাতে চায়।
সম্প্রতি ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন প্যাক্স সিলিকা উদ্যোগে যোগ দিয়েছে, যার লক্ষ্য সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ খাতে স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা।
উচ্চপ্রযুক্তি উৎপাদন ও প্রতিরক্ষা শিল্পে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহে চীনের আধিপত্য বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে, বিশেষ করে ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য।
নতুন বিশ্বব্যবস্থায় প্রযুক্তি ও সরবরাহ শৃঙ্খলে প্রভাব বিস্তারের লক্ষ্যে ব্রাজিল ও ভারত নিজেদের সহযোগিতা জোরদার করছে। গত জুলাইয়ে মোদি ব্রাজিল সফর করেন। সে সময় প্রতিরক্ষা, জ্বালানি, খাদ্যনিরাপত্তা এবং বাণিজ্য বাড়াতে ‘অশুল্ক বাধা’ কমানোর বিষয়ে দুই দেশ সম্মত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর নয়াদিল্লি ও ব্রাসিলিয়া আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার চেষ্টা শুরু করে। পরে চলতি মাসের শুরুতে একটি বাণিজ্য চুক্তি সইয়ের পর ভারতের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়।
তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপিত অনেক শুল্ক বাতিল করে রায় দিলে পরিস্থিতি নতুন মোড় নেয়। রায়ের পর ট্রাম্প বিদেশি পণ্যের ওপর ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেন।
ভারত ও ব্রাজিল কেবল কাঁচামাল সরবরাহকারী হয়ে না থেকে গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াজাতকরণ খাতে প্রবেশ করতে চায়। বর্তমানে উত্তোলন ও প্রক্রিয়াজাত— উভয় ক্ষেত্রেই চীনের আধিপত্য রয়েছে। বিকল্প উৎস ও অংশীদারত্ব নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ দ্রুত উদ্যোগ নিচ্ছে।
লুলা বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ খাতে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যেই আজ আমরা যে অগ্রণী চুক্তি সই করেছি তার মূল কেন্দ্রবিন্দু।’

নিজেকে ‘ইতিহাসের সর্বোচ্চ করদাতা’ হিসেবে রসিকতা করে মাস্ক বলেন, তিনি ইতিমধ্যে ১০ বিলিয়ন ডলারেরও বেশি কর পরিশোধ করেছেন। এক্সে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, এক প্রশ্নের জবাবে তিনি কৌতুক করে বলছেন, ‘এককভাবে আমি ইতিহাসের সর্বোচ্চ করদাতা।’
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের এই সেনা প্রত্যাহারকে একটি ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবেই দেখা হচ্ছে। কারণ, ট্রাম্প প্রশাসন ইরানের ওপর যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে—এমন গুঞ্জনের মধ্যে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আক্রান্ত হলে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে।
৪ ঘণ্টা আগে
মার্কিন হামলার আশঙ্কায় তেহরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের অনতিবিলম্বে ইরান ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সার্বিয়া ও সুইডেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলার হুমকি দেওয়ার পর এই জরুরি সতর্কতা জারি করল দেশ দুটি।
৫ ঘণ্টা আগে
ভারতে দানশীলতা বা পরোপকারের গল্প সাধারণত ওপরের তলা থেকে শুরু হয়। যেখানে থাকে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) বাজেট, ধনকুবেরদের প্রতিশ্রুতি কিংবা বড় বড় সব ফাউন্ডেশন। কিন্তু অশোক ইউনিভার্সিটির সেন্টার ফর সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড ফিলানথ্রপির (সিএসআইপি) ‘হাউ ইন্ডিয়া গিভস-২০২৫’ প্রতিবেদন...
৬ ঘণ্টা আগে