সাতটি শিল্পোন্নত দেশের (জি-৭) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জাপানে। সদস্য দেশ না হলেও জাপান সরকারের আমন্ত্রণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন টোকিওতে অবস্থান করছেন। একইভাবে সেখানে আছেন যুদ্ধরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিও।
এ অবস্থায় সফরসূচিতে না থাকলেও সম্মেলন স্থলে দেখা হয়ে গেছে দুই শীর্ষ নেতার।
শনিবার ভারতীয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে নরেন্দ্র মোদি ও জেলেনস্কির সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়েছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই তাদের প্রথম সাক্ষাত।
যুদ্ধ শুরুর পর থেকে মোদি নেতৃত্বাধীন ভারতের সমর্থন পেয়ে আসছে রাশিয়া। এই সময়ের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে বেশ কয়েকবার কথা হয়েছে মোদির।
এ ছাড়া গত বছরের ৪ অক্টোবর টেলিফোনে জেলেনস্কির সঙ্গেও একবার কথা হয় মোদির। সে সময় জেলেনস্কিকে মোদি বলেছিলেন, ‘যুদ্ধ কোনো সমাধান নয়।’ আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনতে ভারতকে সব সময় পাশে পাওয়ারও বার্তা দেন তিনি।
ছবি প্রকাশ করা হলেও সাক্ষাতে দুই নেতার মধ্যে কি আলোচনা হয়েছে তা জানানো হয়নি।

আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে না বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।
১ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত আইআইটি বোম্বেতে ২০ বছর বয়সী এক দলিত শিক্ষার্থী আত্মহত্যা করে মারা যান কিছুদিন আগে। সেই ঘটনার পর তাঁর সহশিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ’—বিষয়ে ন্যাশনাল টাস্ক ফোর্সের
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তেল চুক্তি সম্ভবত ‘এখন পর্যন্ত করা সবচেয়ে বড় চুক্তি।’ এই চুক্তির প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেছেন, ‘লুটের মাল বিজয়ীরাই পায়।’ হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ যেতে প্রস্তুত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর তিনি এই কথা জানান। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আরও সতর্ক করে বল
৫ ঘণ্টা আগে