
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে রণক্ষেত্রে লড়াই করছে দেড় শতাধিক চীনা যোদ্ধা। দুই চীনা যোদ্ধাকে বন্দী করারও দাবি করছে ইউক্রেন কর্তৃপক্ষ। গতকাল বুধবার স্থানীয় গণমাধ্যমগুলোকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার কাছে বন্দী ইউক্রেনীয় সেনাদের বিনিময়ে এই দুই চীনা সেনাকে মুক্তি দিতে আপত্তি নেই বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ৩ বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এবারই প্রথম চীনা সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে দাবি করল কিয়েভ।
ইউক্রেনীয় সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, বন্দীদের একজন চীনের এক দালালকে ৩ হাজার ৪৮০ ডলার দিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। কারণ, তিনি রাশিয়ার নাগরিকত্ব পেতে চেয়েছিলেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘১৫৫ জন চীনা সেনা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে বলে নিশ্চিত তথ্য আছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার কাছে। এই ১৫৫ জনের নাম এবং পাসপোর্ট তথ্য আছে আমাদের কাছে। তবে, এই সংখ্যা যে আরও বেশি সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত আমরা। বিষয়টি খুবই গুরুতর।’
এদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কির এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনা নাগরিকেরা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে এই তথ্য একেবারেই ভিত্তিহীন। চীন সরকার কোনো ধরনের সশস্ত্র যুদ্ধে জড়ানোর ব্যাপারে নাগরিকদের সব সময়ই নিরুৎসাহিত করে।’ পাশাপাশি এ বিষয়ে কিয়েভের সঙ্গে আলোচনা করে তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।
চীনের দাবি, কিয়েভ-মস্কো সংঘাতে বেইজিংয়ের অবস্থান ‘নিরপেক্ষ’। যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো কারও পক্ষ নিয়ে যুদ্ধে সেনা পাঠায় না চীন—এমন দাবিও করছে তারা। তবে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই কূটনৈতিকভাবে স্পষ্টতই রাশিয়ার পক্ষে অবস্থান চীনের। ইউক্রেন যুদ্ধে চীনা নাগরিকেরা যুদ্ধ করছে কি না তা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।
এর আগে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য সেনা পাঠানোর অভিযোগ তোলে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো।

যুক্তরাষ্ট্রের নেতা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান না ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। তাঁর দাবি, ইরানের নেতারা শেষ পর্যন্ত তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করবে। একই সঙ্গে, তিনি ইরানি নেতাদের কাছে যা যা চান, তারা যদি সেগুলো তাঁরা না দেয়, তবে তাদের আর কোনো দেশই থাকবে না।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে প্রায় ১ হাজার পাউন্ড ইউরেনিয়াম সরিয়ে আনার জন্য সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করছেন। এ ধরনের অভিযান হবে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ এবং মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে অবস্থান করতে হতে পারে।
৩ ঘণ্টা আগে
ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় এক ভারতীয় শ্রমিকও নিহত হয়েছেন। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় স্থাপনার একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ ঘিরে যখন আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে উঠছে...
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধ পঞ্চম সপ্তাহে পড়ছে। ঠিক এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল খাতের নিয়ন্ত্রণ এবং তেহরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগদ্বীপ দখল করতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন...
৪ ঘণ্টা আগে