বিশ্বে পারমাণবিক অস্ত্রধর দেশের সংখ্যা ৯। এর মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ৫০০ পারমাণবিক অস্ত্র নিয়ে তৃতীয় অবস্থানে আছে চীন। ভারতীয় উপমহাদেশের দুই দেশ—ভারত ও পাকিস্তানের কাছে খুব বেশি পারমাণবিক অস্ত্র না থাকলেও যা আছে সেটা নেহাত কম না।
গতকাল সোমবার পারমাণবিক অস্ত্রের বিষয়াদি নিয়ে কাজ করা সুইডিশ থিংক ট্যাংক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বজুড়ে পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের অস্ত্রভান্ডার আরও উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এসআইপিআরআইর তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি নাগাদ বিশ্বে বর্তমানে ১২ হাজার ১২১টি পারমাণবিক অস্ত্র আছে বলে জানা গেছে, যার মধ্যে ৯ হাজার ৫৮৫টি ব্যবহারযোগ্য। এর মধ্যে ৩ হাজার ৯০৪টি পারমাণবিক অস্ত্র বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র যুক্ত করা আছে। যেগুলো যেকোনো সময় হামলা চালাতে সক্ষম।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, তার মধ্যে ৯০ শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে। রাশিয়ার কাছে আছে ৪ হাজার ৩৮০টি অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের আছে ৩ হাজার ৭০৮টি অস্ত্র। অনুমান করা হয়, ব্রিটেনের কাছে আছে ২২৫টি পারমাণবিক অস্ত্র ও ফ্রান্সের কাছে ২৯০টি অস্ত্র।
ভারতীয় উপমহাদেশে পারমাণবিক অস্ত্রের মজুত আছে দুটি দেশের কাছে। দেশগুলো হলো—ভারত ও পাকিস্তান। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে ১৭০টি। বিপরীতে ভারতের কাছে আছে ১৭২টি। অর্থাৎ, ভারতের কাছে দুটি পারমাণবিক অস্ত্র বেশি আছে।

গত ২৪ ঘণ্টায় রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) উভয় দেশের স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে কাবুলের পথে রওনা দিয়েছিলেন ১৯ বছর বয়সী আলিয়া। পরিবারের কাছে তিনি বলেছিলেন, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু সেটি ছিল একটি অজুহাত। আসল কারণ ছিল—বিয়ের হাত থেকে পালানো।
২ ঘণ্টা আগে
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে জানিয়েছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে সিএনএনকে দেশটির একটি উচ্চপদস্থ সরকারি সূত্র রিয়াদের এমন অবস্থানের কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতে প্রায় ৬ হাজার কোটি রুপির (প্রায় ৭৭৩২ কোটি টাকা) এক আলোচিত পঞ্জি কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন হায়দরাবাদের ব্যবসায়ী নওহেরা শেখ। দীর্ঘদিন পলাতক থাকার পর ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গুরগাঁওয়ের একটি হোটেল থেকে আটক করে।
৩ ঘণ্টা আগে