
নারীদের জন্য কড়াকড়ি পোশাকবিধি রয়েছে ইরানে। দেশটিতে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। তবে এই বাধ্যবাধকতার বিরুদ্ধে একটি অভিনব প্রতিবাদ জানিয়েছেন এক তরুণী। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বরাত দিয়ে রোববার রয়টার্স জানিয়েছে, পোশাকবিধির প্রতিবাদ জানিয়ে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ে শরীরের পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে হেঁটেছেন ওই তরুণী।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে দেখা গেছে, ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা শুধু অন্তর্বাস পরা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীকে আটক করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আমির মাহজব এক্স মাধ্যমে বলেছেন, ওই নারী গুরুতর মানসিক চাপের মধ্যে ছিলেন এবং তিনি মানসিক ব্যাধিতে ভুগছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মত দিয়েছেন, ওই নারী জেনে-বুঝেই সজ্ঞানে ওই পদক্ষেপ নিয়েছেন। কড়াকড়ি পোশাকবিধির বিরুদ্ধে এটি ছিল তাঁর একটি অভিনব প্রতিবাদ।

আটকের পর ওই নারীর ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে একটি ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে ইরানের দৈনিক হামশাহরির ওয়েবসাইটে বলা হয়েছে, ওই কাজের জন্য প্রাথমিকভাবে নারীর গুরুতর মানসিক সমস্যা রয়েছে বলে প্রতীয়মান হয়েছে। তদন্তের পর সম্ভবত তাঁকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হবে।
উল্লেখ্য, হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে এর আগে ২০২২ সালে ইরানের নীতি পুলিশের ইরানি কুর্দি নারী মাশা আমিনির মৃত্যু হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সে সময় দেশটিতে বিপুলসংখ্যক নারী রাস্তায় নেমে পোশাকবিধির প্রতিবাদ জানিয়েছিলেন। দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক সহিংস উপায়ে এই বিক্ষোভ দমন করেছিল বলে অভিযোগ রয়েছে।

মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাজ্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০২৪ সালে ওই রাজ্যের বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে উত্তর মিয়ানমারে আরাকান আর্মি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করেছে, তাদের জমির ওপর বন্দীশিবির, সামরিক ব্যারাক ও বসতি গড়ে তুলেছে।
১ মিনিট আগে
স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসও ছুড়েছে। ছড়িয়ে পড়েছে সহিংসতা। মঙ্গলবার নতুন করে বড় ধরনের বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
রাশিয়ার দুরবর্তী অঞ্চল সাইবেরিয়ায় ল্যাবে বা পরীক্ষাগারে দুর্ঘটনার পর প্লেগের আশঙ্কায় ২০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ঘটনায় এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু হওয়ায় এবং তাঁর সংস্পর্শে আসায় ওই লোকদের আলাদা করা হয়েছে।
৩৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করার জন্য এক নতুন টাস্কফোর্স গঠন করেছেন। বাহিনীর নাম হবে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স।’ এর নেতৃত্ব দেবেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।
১ ঘণ্টা আগে