বিশ্বজুড়ে মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির ১০ হাজারেরও বেশি কর্মী কাজ করছেন বর্তমানে। তবে এসব কর্মীর মধ্যে মাত্র ২৯৪ জনকে রাখার পরিকল্পনা করছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিষয়টির সঙ্গে পরিচিত চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এই তথ্য।
যুক্তরাষ্ট্রের প্রধান মানবিক সহায়তা সংস্থা দীর্ঘদিন ধরেই প্রশাসনিক পুনর্গঠনের লক্ষ্যে নেওয়া উদ্যোগের লক্ষ্যবস্তু ছিল। ব্যবসায়ী এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই এই কার্যক্রম শুরু হয়। পরিকল্পনার সঙ্গে পরিচিত চারটি সূত্র জানিয়েছে, সংস্থার মাত্র ২৯৪ জন কর্মী তাঁদের চাকরিতে থাকবেন। যার মধ্যে আফ্রিকা ব্যুরোতে থাকবেন মাত্র ১২ জন এবং এশিয়া ব্যুরোতে মাত্র ৮ জন।
ছয় বছরেরও বেশি সময় ধরে ইউএসএআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ব্রায়ান অ্যাটউড বলেন, ‘এটি একেবারেই অগ্রহণযোগ্য। বিপুলসংখ্যক কর্মী বরখাস্ত করা হলে এটি কার্যত বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জীবন রক্ষায় সহায়তা করা একটি সংস্থার অবসান ঘটাবে।’ বর্তমানে ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যাটউড আরও বলেন, ‘এর ফলে, অনেক মানুষ বেঁচে থাকতে পারবে না।’
ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক ইউএসএআইডির কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন যে তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। এর ফলে, বহু কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, শত শত অভ্যন্তরীণ ঠিকাদার চাকরি হারিয়েছেন এবং বিশ্বজুড়ে জীবন রক্ষাকারী কার্যক্রম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
মার্কিন সরকার মঙ্গলবার ঘোষণা করেছে, তারা বিশ্বব্যাপী ইউএসএআইডির সরাসরি নিয়োগপ্রাপ্ত সব কর্মীকে সাময়িক ছুটিতে পাঠাবে এবং বিদেশে কর্মরত হাজার হাজার কর্মীকে ফিরিয়ে আনবে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রশাসন নির্ধারণ করছে কোন কোন কর্মসূচি এই আদেশের আওতার বাইরে থাকবে। তবে এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী রোগ নিয়ন্ত্রণ, দুর্ভিক্ষ প্রতিরোধ এবং দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।
ইউএসএআইডির সহযোগী সংস্থাগুলো এই সিদ্ধান্তের ফলে আর্থিক সংকটে পড়েছে। কারণ, তারা পররাষ্ট্র দপ্তরের স্থগিতকরণের নির্দেশনার ফলে কার্যক্রম চালিয়ে যেতে পারছে না। এই সংস্কার উদ্যোগ হাজার হাজার কর্মী ও তাদের পরিবারের জীবনে বড় ধরনের প্রভাব ফেলবে।
কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, ইউএসএআইডিতে বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি কর্মী রয়েছে। যার দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের বাইরে কর্মরত। ২০২৩ অর্থবছরে সংস্থাটি ৪০ বিলিয়ন ডলারেরও বেশি বাজেট বরাদ্দ করেছিল। গতকাল বৃহস্পতিবার সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কিছু কর্মী এরই মধ্যে চাকরি ছাঁটাইয়ের নোটিশ পেতে শুরু করেছেন।
ইউএসএআইডির ওয়েবসাইটে জানানো হয়েছে, আজ শুক্রবার মধ্যরাত থেকে ‘সরাসরি নিয়োগপ্রাপ্ত সব ইউএসএআইডি কর্মীকে বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে, শুধু বিশেষভাবে মনোনীত গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ব্যতীত।’ সংস্থাটি জানিয়েছে, যাঁরা এই জরুরি কার্যক্রম পরিচালনা করবেন, তাঁদের গতকাল স্থানীয় সময় বেলা ৩টার মধ্যে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে ইউএসএআইডি ১৩০টি দেশে সহায়তা দিয়েছে, যার বেশির ভাগই সংঘাতে বিপর্যস্ত এবং চরম দারিদ্র্যের শিকার। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, শীর্ষ সহায়তা গ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল—ইউক্রেন, ইথিওপিয়া, জর্ডান, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সোমালিয়া, ইয়েমেন ও আফগানিস্তান।

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে অংশ নিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে বাধ্য হওয়ার আশঙ্কায় থাকা ইসরায়েলি তিন ভাই-বোনকে অস্ট্রেলিয়ায় সুরক্ষা দেওয়ার পথ খুলে দিয়েছে দেশটির প্রশাসনিক পর্যালোচনা ট্রাইব্যুনাল (এআরটি)।
২৪ মিনিট আগে
ভারতের পরীক্ষা ব্যবস্থাকে উন্নত, ত্রুটিমুক্ত ও প্রশ্নফাঁস বন্ধ করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, এই টাস্কফোর্স পরীক্ষা পদ্ধতি উন্নত করার উপায়...
২৪ মিনিট আগে
ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে সক্রিয়ভাবে কাজ করছে সিরিয়া। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, কয়েকটি দেশের অংশগ্রহণে এই উদ্যোগ এগিয়ে চলছে। তাঁর আশা, সম্ভাব্য এই নিরাপত্তা চুক্তি ভবিষ্যতে একটি বিস্তৃত শান্তি প্রতিষ্ঠার পথ খুলে দিতে পারে...
২ ঘণ্টা আগে
ভারতের রাজনীতিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলন নতুন মাত্রা যোগ করেছে। এরপরেই পাটনার বাঁকিপুর বিধানসভা উপনির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বিজেপি শিবিরে। কারণ এই নির্বাচন এখন বিজেপির মর্যাদার লড়াই, জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের রাজনৈতিক প্রভাবের পরীক্ষা...
৪ ঘণ্টা আগে