
ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা আরও তীব্র হবে। তিনি বলেছেন, ইরানি হামলায় প্রতি মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নরকের দরজা আরও প্রসারিত হবে।
আজ মঙ্গলবার আইআরজিসি মুখপাত্র এ হুঁশিয়ারি দিয়েছেন বলে ইরানের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।
অপারেশন ট্রু প্রমিজ ৪-এর সময় ইসরায়েলের অধিকৃত অঞ্চল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, এবারের যুদ্ধের প্রথম ও দ্বিতীয় দিনে ইরানের সামরিক প্রতিক্রিয়া ২০২৫ সালের জুনের ১২ দিনের যুদ্ধের তুলনায় অনেক শক্তিশালী ও ধ্বংসাত্মক ছিল।
আইআরজিসি মুখপাত্র আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো উন্নত করা হয়েছে এবং গত বছরের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় আরও উন্নত। তিনি বলেন, ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সংখ্যা শত্রুদের প্রত্যাশার চেয়ে বেশি এবং তাদের হতবাক করে দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের উপসাগরীয় মিত্রদের বিরুদ্ধে ইরানের হামলা থেমে নেই। বরং সামনে হামলা আরও জোরদার হতে পারে বলে হুমকি দিয়েছে ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)।
১৬ মিনিট আগে
ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতি নতুন এক বৃহৎ শরণার্থী সংকট তৈরি করতে পারে বলে সতর্ক করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ)। সংস্থাটি বলছে, ইরানের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ বাস্তুচ্যুত হলেও সাম্প্রতিক দশকগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় শরণার্থী প্রবাহে পরিণত হতে পারে।
১৬ মিনিট আগে
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যখন বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে, তখন কয়েক দশক ধরে পর্দার আড়ালে দাবার ঘুঁটি চালা একটি গোষ্ঠী এখন জুড়ে বসতে চাইছে। নির্বাসিত ইরানিদের সংগঠন মোজাহেদিন-ই-খালক (এমইকে) দীর্ঘদিন ধরে ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের দাবি করে আসছে, তারা এখন ওয়াশিংটন
২৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরুর পর থেকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র হিসেবে পরিচিত ১৫টি দেশে ইরানের হামলা চালানোর তথ্য পাওয়া গেছে। মুহুর্মুহু ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোনে অনেকটাই বেকায়দায় পড়েছে দেশগুলো। এসব মারণাস্ত্র ঠেকাতে ওই দেশগুলোর ইন্টারসেপ্টর (প্রতিরো
২৯ মিনিট আগে