ইতালির রোমে অনুষ্ঠিত হওয়া জি-২০ সম্মেলনে জাইর বলসোনারোর খোঁজখবর রাখতে গিয়েছিলেন সে দেশেরই সাংবাদিক লিওনার্দো মন্টেইরো। সম্মেলনের শেষ দিন অর্থাৎ গত রোববার বলসোনারোকে সম্মেলনে না দেখে মনে সন্দেহ দানা বাঁধে ওই সাংবাদিকের। কিন্তু তাঁর খোঁজ করতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে মন্টেইরোকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত রোববার যখন জি-২০ সম্মেলন শেষে বিখ্যাত ‘ট্রেভি ফাউন্টেন’-এর সামনে দাঁড়িয়ে বিশ্বের সব রাষ্ট্রপ্রধান ছবি তুলছিলেন, তখন সেখানে ছিলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তাঁরই খোঁজখবর নিতে গিয়েছিলেন ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘টিভি গ্লোবো’র সাংবাদিক লিওনার্দো মন্টেইরো। ওই সাংবাদিক অভিযোগ করেন, তাঁকে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। সাংবাদিকের পেটে ঘুষি মারা হয়। প্রকাশ্যে আসা একটি ভিডিওতেও দেখা যায় লিওনার্দোর প্রশ্নের পরই তাঁকে মারধর শুরু করেন নিরাপত্তারক্ষীরা। সে সময় সেখানে উপস্থিত বলসোনারোর সমর্থকরাও সাংবাদিকের উদ্দেশে গালিগালাজ করে স্লোগান তোলে। বিষয়টি নিয়ে যথেষ্ট শোরগোল শুরু হয় রোমে।
তবে ওই নিরাপত্তারক্ষীরা ব্রাজিলিয়ান না ইতালিয়ান, বিষয়টি নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘টিভি গ্লোবো’র সাংবাদিক লিওনার্দো মন্টেইরোর ওপর নাকি বলসোনারোর রাগ অনেক দিনের। জনসমক্ষ প্রেসিডেন্টকে একাধিক প্রশ্ন করে বারবার অস্বস্তিতে ফেলেছেন এই সাংবাদিক।
এ নিয়ে জি-২০ প্রেস টিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে কাজ করতে চাইলে তাদের অন্তত ৭০ হাজার ডলার প্রশিক্ষণ ফি দিতে হবে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গতকাল বুধবার অনলাইনে প্রকাশিত এক সরকারি নোটিশে এমন প্রস্তাব দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিদেশি ভিসাধারীদের ওপর ব্
২ ঘণ্টা আগে
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
৬ ঘণ্টা আগে