
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং পারমাণবিক ইস্যুতে আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। এমনটাই জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। একইসঙ্গে, চীন ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারের প্রতি আস্থা ব্যক্ত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ‘চলমান আলোচনার সময় যুক্তরাষ্ট্রের ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির লঙ্ঘন।’
মাও আরও বলেছেন, ‘ইরানের পারমাণবিক ইস্যুটিকে নিয়ে শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরতে হবে।’ তিনি যোগ করেছেন যে বেইজিং ইরানের ‘পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণভাবে ব্যবহার করার বৈধ অধিকারকে সম্মান করে।’
এর আগে, গতকাল সোমবার মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে ‘জঙ্গলের আইন’-এর সঙ্গে তুলনা করে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ফোন করে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন। ওয়াং ই বলেন, চীন ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানায়। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থরক্ষায় পাশে থাকবে বেইজিং।
ওয়াং ই অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা যেন আর বৃদ্ধি না পায় এবং এই সংঘাত যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে, সেদিকে লক্ষ রাখা জরুরি।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে আলাদা এক ফোনালাপে ওয়াং ই সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সনদের নীতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়েছে। তিনি আরও জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে চীন প্রস্তুত।
এদিকে, মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে চীনা কোম্পানিগুলো জ্বালানি উৎপাদন কমিয়েছে। সৌদি আরামকো সমর্থিত চীনের রিফাইনার কোম্পানি জেজিয়াং পেট্রোকেমিক্যাল করপোরেশন দৈনিক ২ লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি ক্রুড ওয়েল ইউনিট বন্ধ করছে। এই সিদ্ধান্তের বিষয়টি এমন এক সময়ে এল যখন মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত তেলের সরবরাহ সংকুচিত হচ্ছে।
জেজিয়াং পেট্রোকেমিক্যাল করপোরেশনের এক প্রতিনিধির মতে, মার্চে এক মাসব্যাপী এই ওভারহল তেলের উৎপাদন ক্ষমতা ২০ শতাংশ কমাবে। দৈনিক ৮ লাখ পরিশোধন ক্ষমতাসম্পন্ন এই রিফাইনারটি চীনের সবচেয়ে বড় রিফাইনারগুলোর একটি। ফেব্রুয়ারিতে এই শোধনাগার ক্ষমতার চেয়েও বেশি কাজ করেছে বলে জানা গেছে।

ইরানের ওপর ভয়াবহ বিমান হামলার চূড়ান্ত নির্দেশ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কী শব্দ ব্যবহার করেছিলেন, তা প্রকাশ করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। গত শুক্রবার বিকেলে এয়ারফোর্স ওয়ানে থাকা অবস্থায় মাত্র ৯টি শব্দের একটি বার্তার মাধ্যমে এই অভিযানের সবুজ
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ অবিলম্বে ত্যাগ করার জন্য সতর্কবার্তা দিয়েছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর আমেরিকান...
১ ঘণ্টা আগে
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, জায়নবাদ বা উগ্র ইহুদি জাতীয়তাবাদ মুসলিম বিশ্বে অস্থিতিশীলতার চালিকাশক্তি এবং মানবতার জন্য হুমকি। তিনি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ভারতে শিল্প খাতে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছে দেশটির আমদানিকারক কোম্পানিগুলো। শীর্ষ উৎপাদক কাতার ড্রোন হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন স্থগিত করায় সরবরাহ আরও সংকুচিত হতে পারে, এমন আশঙ্কায় আগাম এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে