
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় নিউইয়র্কের ম্যানহাটনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে সুপরিচিত ব্যক্তিত্বসহ প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। পরে নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, মোট ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের সবাইকে ‘অশান্ত আচরণের’ অভিযোগে আদালতে হাজিরার নোটিশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ম্যানহাটনের মিডটাউনে জাতিসংঘের সদর দপ্তরের কাছে বিক্ষোভকারীরা জড়ো হন। ইহুদি অধিকার সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’ প্রায় ২৫০ জনকে নিয়ে ৩৯তম স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউয়ের মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে। তাঁরা সড়ক অবরোধ করে স্লোগান দেন এবং ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ ও গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানান। পুলিশের নির্দেশের পরও যাঁরা অবস্থান ছাড়েননি, তাঁদের আটক করা হয়।
অন্যদিকে ‘প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্ট অব নিউইয়র্ক’ ও ‘নিউইয়র্ক সিটি ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর আয়োজনে এক হাজারের বেশি মানুষ ম্যানহাটনের ব্যস্ত সড়কে মিছিল করেন। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানান।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসে, ডেমোক্রেটিক কংগ্রেস প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের এবং অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন ও হান্না আইনবাইন্ডার ছিলেন।
নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভের অন্যতম কেন্দ্রীয় বিষয় ছিল গাজা যুদ্ধ। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল; আদালত তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের কথা জানিয়েছে। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন—যদিও ইসরায়েল এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি আগে নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলেও পরে নগরীর আইন বিভাগের পরামর্শের ভিত্তিতে সেই অবস্থান থেকে সরে আসেন। তবে তিনি বিক্ষোভের অধিকারকে নিউইয়র্কের গুরুত্বপূর্ণ ঐতিহ্য হিসেবে উল্লেখ করেছেন। এদিকে নেতানিয়াহু জাতিসংঘে দেওয়া ভাষণে মামদানির সমালোচনা করেন।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৫ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৫ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
৬ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
৭ ঘণ্টা আগে